ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ময়মনসিংহ মেডিকেলে আগুন: তদন্ত প্রতিবেদন জমায় সময় বাড়ল

ছবি : সংগৃহীত
ফলো করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও পাঁচ কার্যদিবস বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকাজ শেষ না হওয়ায় কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ও তদন্ত কমিটির সদস্যসচিব মোহাম্মদ মাইনউদ্দিন খান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর হাসপাতালের আটতলা ভবনের ১১ নম্বর লিফটে অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন উপপরিচালক জাকিউল ইসলাম স্বাক্ষরিত আদেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। ওই কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসকে দ্বিতীয় এবং উপবিভাগীয় প্রকৌশলী মাজেদুর রহমানকে তৃতীয় সদস্য করা হয়।

তবে কমিটি গঠন নিয়ে সমালোচনা শুরু হলে ১৬ সেপ্টেম্বর আগের কমিটি বাতিল করে নতুন ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে নতুন কমিটির প্রধান এবং সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খানকে সদস্যসচিব করা হয়।

নতুন কমিটিকেও তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। সে অনুযায়ী রোববার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্তকাজ শেষ না হওয়ায় সময় আরও পাঁচ কার্যদিবস বাড়ানো হয়েছে।

নতুন তদন্ত কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন, ঘটনায় সংশ্লিষ্ট কারও গাফিলতি থাকলে তা চিহ্নিত করা, প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নির্ধারণ এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়।

গত ১৪ সেপ্টেম্বর বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটতলা ভবনের ১১ নম্বর লিফটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের পর হাসপাতালের বিভিন্ন তলা থেকে রোগী ও স্বজনদের অনেকে আতঙ্কে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে আহত হন।

এ ঘটনায় চারজনের মৃত্যুর তথ্য সামনে এলেও হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন তা নাকচ করে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, চারজনের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন এবং দুজন আগুনের আতঙ্কে মারা গেছেন। তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে আগুনের আতঙ্কে হুড়োহুড়ি ও পদদলিত হয়ে মৃত্যুর দাবি করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যসচিব ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। এ কারণে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়া আরও পাঁচ কার্যদিবস সময় বাড়ানোর জন্য লিখিতভাবে আবেদন করেন। কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও পাঁচ কার্যদিবস বাড়ানো হয়েছে।

তিনি বলেন, এ সময়ের মধ্যে তদন্তের বাকি কাজগুলো সম্পন্ন করে প্রতিবেদন প্রস্তুত করার চেষ্টা করা হবে।

মোহাম্মদ মাইনউদ্দিন খান আরও বলেন, তদন্তের অংশ হিসেবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী ছিল, কোথাও কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা ছিল কি না এবং অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না—এসব বিষয় গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত এখনো চলমান রয়েছে। কমিটির সদস্যরা বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করছেন। তদন্ত শেষ হওয়ার আগে এর কোনো অংশ বা খণ্ডিত তথ্য প্রকাশ করা সমীচীন হবে না।

তিনি বলেন, তদন্তের কাজ সম্পূর্ণ হওয়ার পর কমিটির সদস্যরা সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রতিবেদন চূড়ান্ত করবেন। তাই এই মুহূর্তে তদন্তের অগ্রগতি বা কোনো নির্দিষ্ট বিষয়ে খণ্ডিতভাবে কিছু বলা যাবে না।

ট্যাগ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে আগুন: তদন্ত প্রতিবেদন জমায় সময় বাড়ল

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও পাঁচ কার্যদিবস বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকাজ শেষ না হওয়ায় কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ও তদন্ত কমিটির সদস্যসচিব মোহাম্মদ মাইনউদ্দিন খান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর হাসপাতালের আটতলা ভবনের ১১ নম্বর লিফটে অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন উপপরিচালক জাকিউল ইসলাম স্বাক্ষরিত আদেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। ওই কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসকে দ্বিতীয় এবং উপবিভাগীয় প্রকৌশলী মাজেদুর রহমানকে তৃতীয় সদস্য করা হয়।

তবে কমিটি গঠন নিয়ে সমালোচনা শুরু হলে ১৬ সেপ্টেম্বর আগের কমিটি বাতিল করে নতুন ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে নতুন কমিটির প্রধান এবং সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খানকে সদস্যসচিব করা হয়।

নতুন কমিটিকেও তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। সে অনুযায়ী রোববার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্তকাজ শেষ না হওয়ায় সময় আরও পাঁচ কার্যদিবস বাড়ানো হয়েছে।

নতুন তদন্ত কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন, ঘটনায় সংশ্লিষ্ট কারও গাফিলতি থাকলে তা চিহ্নিত করা, প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নির্ধারণ এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়।

গত ১৪ সেপ্টেম্বর বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটতলা ভবনের ১১ নম্বর লিফটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের পর হাসপাতালের বিভিন্ন তলা থেকে রোগী ও স্বজনদের অনেকে আতঙ্কে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে আহত হন।

এ ঘটনায় চারজনের মৃত্যুর তথ্য সামনে এলেও হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন তা নাকচ করে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, চারজনের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন এবং দুজন আগুনের আতঙ্কে মারা গেছেন। তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে আগুনের আতঙ্কে হুড়োহুড়ি ও পদদলিত হয়ে মৃত্যুর দাবি করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যসচিব ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। এ কারণে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়া আরও পাঁচ কার্যদিবস সময় বাড়ানোর জন্য লিখিতভাবে আবেদন করেন। কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও পাঁচ কার্যদিবস বাড়ানো হয়েছে।

তিনি বলেন, এ সময়ের মধ্যে তদন্তের বাকি কাজগুলো সম্পন্ন করে প্রতিবেদন প্রস্তুত করার চেষ্টা করা হবে।

মোহাম্মদ মাইনউদ্দিন খান আরও বলেন, তদন্তের অংশ হিসেবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী ছিল, কোথাও কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা ছিল কি না এবং অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না—এসব বিষয় গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত এখনো চলমান রয়েছে। কমিটির সদস্যরা বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করছেন। তদন্ত শেষ হওয়ার আগে এর কোনো অংশ বা খণ্ডিত তথ্য প্রকাশ করা সমীচীন হবে না।

তিনি বলেন, তদন্তের কাজ সম্পূর্ণ হওয়ার পর কমিটির সদস্যরা সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রতিবেদন চূড়ান্ত করবেন। তাই এই মুহূর্তে তদন্তের অগ্রগতি বা কোনো নির্দিষ্ট বিষয়ে খণ্ডিতভাবে কিছু বলা যাবে না।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ