ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

ছবি : সংগৃহীত
ফলো করুন

শেরপুরে কোমল পানীয় পান করে দুই শিক্ষার্থীসহ তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ তিনজনই বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন—ভাতশালা ইউনিয়নের কামারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে সদ্য এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী জেবিন (১৭), একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা (১৪) এবং পার্শ্ববর্তী চর সাপমারি গ্রামের চান মাহমুদের ছেলে ওসমান আলী (৫০)।

ওসমান আলী জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় ইমামবাড়ী বাজারে মামুনের দোকান থেকে আকিজ বেভারেজ অ্যান্ড ফুড কোম্পানির উৎপাদিত ‘স্পিড’ নামের কোমল পানীয় কেনেন তিনি। পরে পানীয়টি নিয়ে বাড়ির কাছে গিয়ে নিজে অল্প পরিমাণ পান করেন। এরপর প্রতিবেশী জেবিনকে পান করার জন্য দেন।

জেবিনও অল্প পরিমাণ পান করার পর সঙ্গে থাকা চাচাতো বোন স্বর্ণাকে পান করতে দেন। এরপরই দুজন মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাদের বমিও হয়। এ সময় ওসমান আলীও অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনজনকেই স্যালাইন দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অসুস্থ জেবিন বলেন, তিনি প্রায়ই ‘স্পিড’ পান করেন। রোববার ওসমান ভাই তাকে স্পিড খেতে দিলে তিনি ও স্বর্ণা দুজনই পান করেন। কিন্তু পান করার প্রায় এক মিনিটের মধ্যেই প্রচণ্ড মাথাব্যথা শুরু হয় এবং চোখে ঝাপসা দেখতে থাকেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর কী হয়েছে, তা তিনি বলতে পারেননি।

জেবিনের বাবা জয়নাল আবেদীন বলেন, স্পিড পান করার পর তার মেয়ে এখনো অসুস্থ। সে ঠিকমতো বসতে পারছে না। বসলে চোখে ঝাপসা দেখছে।

এ বিষয়ে শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অনন্যা দত্ত বলেন, শরীর দুর্বলতার কারণে এমনটি হতে পারে। তাই তাদের ব্যবস্থাপত্র লিখে চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে কোমল পানীয় পান করার পর তিনজন একই সময়ে অসুস্থ হয়ে পড়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা পরীক্ষার ফল পাওয়া গেলে কারণটি স্পষ্ট হতে পারে।

ট্যাগ : শেরপুর কোমল পানীয়

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ