ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জ্বালানি ও বাণিজ্যে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ।

বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে এ খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে সম্ভাব্য নতুন ক্ষেত্র খুঁজে বের করে দুই দেশের অংশীদারত্ব সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি ওষুধ শিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তন, ক্রীড়া, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সার খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি পরিবেশবান্ধব ও পচনশীল পাট এবং পাটজাত পণ্যের জন্য আলজেরিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে অংশীদারত্ব গভীর করার প্রয়োজনীয়তার কথাও বৈঠকে উল্লেখ করেন তিনি।

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি বাংলাদেশ ও আলজেরিয়ার বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে জ্বালানি, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, ক্রীড়া ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করে।

ট্যাগ : বাংলাদেশ আলজেরিয়া শামা ওবায়েদ ইসলাম

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি ও বাণিজ্যে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ।

বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে এ খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে সম্ভাব্য নতুন ক্ষেত্র খুঁজে বের করে দুই দেশের অংশীদারত্ব সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি ওষুধ শিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তন, ক্রীড়া, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সার খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি পরিবেশবান্ধব ও পচনশীল পাট এবং পাটজাত পণ্যের জন্য আলজেরিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে অংশীদারত্ব গভীর করার প্রয়োজনীয়তার কথাও বৈঠকে উল্লেখ করেন তিনি।

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি বাংলাদেশ ও আলজেরিয়ার বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে জ্বালানি, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, ক্রীড়া ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ