ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কলকাতার অগ্নিকাণ্ডে নিহতদের তালিকায় সাতক্ষীরার দুই বাসিন্দা

কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতক্ষীরার দুই বাসিন্দার মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার আলিমুজ্জামান সাজু (৪৫) ও রেবতী সরকার (৩৫)। পরিবারের সদস্যরা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।বুধবার (১৯ আগস্ট) রাতে স্থানীয় স্বজনদের কাছে এ মৃত্যুর খবর পৌঁছায়। জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে তারা ভারতে গিয়েছিলেন।নিহত আলিমুজ্জামান সাজু কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন।[BANGVIEWS-POST:4124]পরিবার সূত্রে জানা যায়, কোমরের ব্যথার চিকিৎসার জন্য কয়েক দিন আগে ভারতে গিয়েছিলেন সাজু। বুধবার তার দেশে ফেরার কথা ছিল। তবে এর আগেই কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবর আসে।সাজুর পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে কলকাতার একটি থানার একজন পুলিশ সদস্য ফোনটি ধরেন এবং অগ্নিকাণ্ডে তার মৃত্যুর বিষয়টি জানান। পরে ছবি দেখে পরিবারের পক্ষ থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়।পরিবারের পক্ষ থেকে সাজুর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।অন্যদিকে, একই অগ্নিকাণ্ডে নিহত রেবতী সরকার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী। স্বজনরা জানিয়েছেন, চিকিৎসার জন্য প্রায় ১১ দিন আগে তিনি ভারতে গিয়েছিলেন।রেবতীর স্বামী ভবেশ সরকার পেশায় ইটভাটার শ্রমিক। পরিবারের সদস্যরা জানান, ফোনের মাধ্যমে তারা রেবতীর মৃত্যুর খবর পান।এদিকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, হোটেলে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন।[BANGVIEWS-POST:4123]সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা (এসবি) জানিয়েছে, অগ্নিকাণ্ডে জেলার দুই বাসিন্দার মৃত্যুর খবর পাওয়ার পর তারা বিষয়টি যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।এর আগে মঙ্গলবার রাতে কলকাতার ওই হোটেলে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং দুজন ভারতীয় নাগরিক রয়েছেন। নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একটি পরিবারের চারজন এবং ঢাকার সাভারের এক বাসিন্দাও রয়েছেন।

কলকাতার অগ্নিকাণ্ডে নিহতদের তালিকায় সাতক্ষীরার দুই বাসিন্দা