ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী রাজনৈতিক দল: সংস্কৃতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিএনপিকে সাম্প্রদায়িকতাবিরোধী রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেছেন সংস্কৃতিমন্ত্রী শ্রী নিতাই রায় চৌধুরী। তার দাবি, দলটি সমাজে বৈষম্য দূর করে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চায়।

রোববার (২০ সেপ্টেম্বর) পাবনার হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত মহোৎসবের দ্বিতীয় দিনের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে দেশের হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। তার মতে, এর মাধ্যমে তারা বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিয়েছেন।

দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রসঙ্গ তুলে সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সংস্কৃতির শিকড় হাজার বছরের পুরোনো। বিগত সরকারের সময়ে সেই সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমান সরকার দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে চায় বলেও জানান মন্ত্রী।

ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন ও বাণীর কথা তুলে ধরে নিতাই রায় বলেন, বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মূল শিক্ষা মানুষের কল্যাণের সঙ্গে সম্পর্কিত। অনুকূলচন্দ্রের শিক্ষাতেও মানবকল্যাণ, সম্প্রীতি ও মানুষের মধ্যে বিভেদ দূর করার বার্তা রয়েছে।

তিনি বলেন, ঠাকুর অনুকূলচন্দ্র জাত-পাতের বিভাজনে বিশ্বাস করতেন না এবং সারাজীবন মানবতার কথা বলেছেন। তার আদর্শ উপমহাদেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন স্থানে অনুসারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ ও মানবিক দর্শন এখনো মানুষের জন্য অনুসরণীয়। ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে মানুষের মধ্যে বিভাজনকে তিনি সমর্থন করতেন না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও সমাজে বিভেদ ও বিভাজনের পরিবর্তে সবার মধ্যে ঐক্য দেখতে চান।

সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বিএনপি নিতাই রায় চৌধুরী

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী রাজনৈতিক দল: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ