ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রাজিলের শেষ ৩২ প্রতিপক্ষ জাপান

ব্রাজিলের শেষ ৩২ প্রতিপক্ষ জাপান
সংগৃহীত ছবি
ফলো করুন

আগের দিন স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিল। এরপর অপেক্ষা ছিল শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ কে হবে। শুক্রবার জাপান ও সুইডেনের ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় সেই অপেক্ষার অবসান হয়েছে। নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে জাপান। অন্যদিকে ‘এফ’ গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস শেষ ৩২-এ মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের রানার্সআপ মরক্কোর।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে অনুষ্ঠিত ম্যাচে জাপান ও সুইডেন ১-১ গোলে সমতায় শেষ করে। এই ড্রয়ে দুই দলই নকআউট পর্ব নিশ্চিত করে। একই সময়ে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে নেদারল্যান্ডস। জাপান গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে, আর সুইডেন জায়গা করে নিয়েছে সেরা আট তৃতীয় দলের একটি হিসেবে।

ম্যাচের ৫৬তম মিনিটে রিতসু দোয়ানের পাস থেকে জাপানকে এগিয়ে দেন দায়জেন মায়েদা। পেনাল্টি বক্সে বল নিয়ন্ত্রণ করে ডান পায়ের শটে গোলরক্ষক জ্যাকব উইডেল জেত্তারস্ট্রোমকে পরাস্ত করেন তিনি।

তবে ছয় মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় সুইডেন। বক্সের বাইরে ডান প্রান্ত থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে জালের দেখা পান অ্যান্থনি এলাঙ্গা। চলতি টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় গোল।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে জাপানের মোট গোলসংখ্যা দাঁড়ায় সাতে, যা এক আসরে দেশটির সর্বোচ্চ। এর আগে ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠার পথে ছয় গোল করেছিল জাপান।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠল জাপান। সব মিলিয়ে এটি তাদের পঞ্চমবার শেষ ৩২-এ জায়গা করে নেওয়া। অন্যদিকে ১৯৯৪ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া সুইডেনও টানা তৃতীয়বারের মতো নকআউট পর্ব নিশ্চিত করল।

ইনজুরি সময়ে জয়ের সুযোগ পেয়েছিল সুইডেন। অ্যান্থনি এলাঙ্গার জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। এরপর কর্নার থেকে আলেক্সান্ডার আইজাকের হেডও প্রতিহত করে দলকে ড্র এবং নকআউটের টিকিট এনে দেন তিনি।

ট্যাগ : ব্রাজিল জাপান সুইডেন,

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিলের শেষ ৩২ প্রতিপক্ষ জাপান

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ