ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

ছবি : সংগৃহিত
ফলো করুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক সোহেল। সোহেল ঢাকার গেন্ডারিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষের খবর পায় গজারিয়া ফায়ার স্টেশন। খবর পাওয়ার পর দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক সোহেল ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ‘নিউ বলেশ্বর’ নামের যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেটকারটি একটি রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষে ঢাকার দিকে ফিরছিল।

জামালদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাস ও প্রাইভেটকারটির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন।

দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা মুন্সীগঞ্জ গজারিয়া

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক সোহেল। সোহেল ঢাকার গেন্ডারিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষের খবর পায় গজারিয়া ফায়ার স্টেশন। খবর পাওয়ার পর দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক সোহেল ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ‘নিউ বলেশ্বর’ নামের যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেটকারটি একটি রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষে ঢাকার দিকে ফিরছিল।

জামালদি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাস ও প্রাইভেটকারটির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন।

দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ