ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান হচ্ছেন অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদার

ফলো করুন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইসরাইল হাওলাদারকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ইসরাইল হাওলাদার ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গত ২৩ আগস্ট ২০২৬ তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন।

এর আগে, ২০২৫ সালের ১৯ নভেম্বর তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কর্মজীবনে ইসরাইল হাওলাদার দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান হচ্ছেন অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইসরাইল হাওলাদারকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ইসরাইল হাওলাদার ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গত ২৩ আগস্ট ২০২৬ তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন।

এর আগে, ২০২৫ সালের ১৯ নভেম্বর তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

কর্মজীবনে ইসরাইল হাওলাদার দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ