ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘ মহাসচিব নির্বাচনে তৃতীয় ভোট, এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে চললেও এখনো কোনো প্রার্থীকে ঘিরে নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে স্পষ্ট ঐকমত্য তৈরি হয়নি। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা।

নতুন মহাসচিব বাছাইয়ের অংশ হিসেবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য তৃতীয় দফায় গোপন অনানুষ্ঠানিক ভোটে অংশ নেন। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই প্রক্রিয়ায় আট প্রার্থীর প্রতি সদস্যদেশগুলোর সমর্থনের মাত্রা যাচাই করা হয়।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, তৃতীয় দফায় কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান ৯টি ‘উৎসাহসূচক’ ভোট পেয়ে অন্যদের তুলনায় এগিয়ে রয়েছেন। তবে তার বিপক্ষে পাঁচটি ‘নিরুৎসাহসূচক’ ভোট পড়েছে এবং একটি দেশ কোনো মত দেয়নি। ফলে তার প্রার্থিতা নিয়েও এখনো অনিশ্চয়তা রয়েছে।

গায়ানার জাতিসংঘ রাষ্ট্রদূত ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রদ্রিগেস-বারকেট পেয়েছেন আটটি উৎসাহসূচক ভোট। তার বিপক্ষে ছয়টি নিরুৎসাহসূচক ভোট পড়েছে এবং একটি দেশ কোনো মত দেয়নি।

এবার জাতিসংঘের শীর্ষ পদটির জন্য মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কাউকে মহাসচিব হিসেবে নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিতে নিরাপত্তা পরিষদের অন্তত নয় সদস্যের সমর্থন প্রয়োজন। পাশাপাশি পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার কোনো দেশ আপত্তি বা ভেটো দিলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন আটকে যেতে পারে।

বর্তমান অনানুষ্ঠানিক ভোটে স্থায়ী সদস্যদের ভোট আলাদাভাবে চিহ্নিত করা হয়নি। ফলে কোন প্রার্থীর বিরুদ্ধে পাঁচ ভেটো ক্ষমতাধর দেশের কোনোটি অবস্থান নিয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

জাতিসংঘ সনদের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। আনুষ্ঠানিক সুপারিশের আগে সম্ভাব্য প্রার্থীদের গ্রহণযোগ্যতা যাচাই করতে এ ধরনের অনানুষ্ঠানিক ভোট আয়োজন করা হয়।

আন্তোনিও গুতেরেস টানা দুই মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দ্বিতীয় মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে।

এবারের নির্বাচনকে ঘিরে আরেকটি বিষয় বিশেষভাবে আলোচনায় রয়েছে। জাতিসংঘ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত কোনো নারী মহাসচিব হননি। নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্যদেশ এবার একজন নারীকে সংস্থাটির শীর্ষ পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছে।

তবে তৃতীয় দফার ভোটের ফলেও চূড়ান্ত ঐকমত্যের ইঙ্গিত না মেলায় পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, তা এখনো অনিশ্চিত। আগামী দফার ভোটে প্রার্থীদের প্রতি পাঁচ স্থায়ী সদস্যের অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ট্যাগ : জাতিসংঘ

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ মহাসচিব নির্বাচনে তৃতীয় ভোট, এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ