ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ১২৩২

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।

নতুন দুই মৃত্যুসহ চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে।

এদিকে নতুন করে এক হাজার ২৩২ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জনে।

বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।

ট্যাগ : স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ১২৩২

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।

নতুন দুই মৃত্যুসহ চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে।

এদিকে নতুন করে এক হাজার ২৩২ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জনে।

বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ