ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সম্পত্তি হস্তান্তর বিল সংশোধনের আহ্বান মামুনুল হকের

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, জনগণের ধর্মীয় অনুভূতি ও ইসলামি মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত বিষয়ে বিতর্কিত কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়।

তিনি ধর্মপ্রাণ মানুষের ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে সরকারকে দ্রুত বিলটি সংশোধন করার আহ্বান জানান। মামুনুল হক সতর্ক করেন, তা না হলে এই ইস্যু নিয়ে দেশের মধ্যে অস্থিরতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।

ঢাকায় গত মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠক পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মামুনুল হক সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিষটি নিয়ে কার পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা বোধগম্য নয় উল্লেখ করেন। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের কারণে জনগণের মধ্যে বিরূপ মনোভাব যাচাই করে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের আশঙ্কা সৃষ্টি করতে পারে এমন আইন প্রণয়ন অত্যন্ত হতাশাজনক এবং আত্মঘাতী সিদ্ধান্ত হবে। তাই এখনই সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

ট্যাগ : মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সম্পত্তি হস্তান্তর বিল সংশোধনের আহ্বান মামুনুল হকের

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, জনগণের ধর্মীয় অনুভূতি ও ইসলামি মূল্যবোধের সঙ্গে সম্পর্কিত বিষয়ে বিতর্কিত কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়।

তিনি ধর্মপ্রাণ মানুষের ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে সরকারকে দ্রুত বিলটি সংশোধন করার আহ্বান জানান। মামুনুল হক সতর্ক করেন, তা না হলে এই ইস্যু নিয়ে দেশের মধ্যে অস্থিরতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।

ঢাকায় গত মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠক পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মামুনুল হক সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিষটি নিয়ে কার পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা বোধগম্য নয় উল্লেখ করেন। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকটের পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের কারণে জনগণের মধ্যে বিরূপ মনোভাব যাচাই করে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের আশঙ্কা সৃষ্টি করতে পারে এমন আইন প্রণয়ন অত্যন্ত হতাশাজনক এবং আত্মঘাতী সিদ্ধান্ত হবে। তাই এখনই সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ