ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৪ মাস পর বাজারে ডলার বিক্রি শুরু বাংলাদেশ ব্যাংকের

ফাইল ছবি
ফলো করুন

বৈদেশিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের চাহিদা বাড়ায় দীর্ঘ ১৪ মাসের বেশি সময় পর আবারও ডলার বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। বাজারে অতিরিক্ত চাহিদা সামাল দেওয়া এবং বিনিময় হারে স্থিতিশীলতা বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সোমবার (১৪ সেপ্টেম্বর) ছয়টি ব্যাংকের কাছে মোট ১১ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলারের গড় বিনিময় হার দাঁড়িয়েছে ১২৩ টাকা ৩৫ পয়সা। আগের কার্যদিবসে এ হার ছিল ১২৩ টাকা ২০ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে ডলারের গড় দর ১৫ পয়সা বেড়েছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দেশের আমদানি ব্যয়ও বাড়ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় আমদানিকারকদের ডলারের চাহিদাও বেড়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে দেশের আমদানি ব্যয় আগের বছরের একই মাসের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বেড়ে ৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আমদানি ব্যয় বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে জ্বালানি খাত। জুলাইয়ে পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

অন্যদিকে একই সময়ে রপ্তানি আয় কিছুটা কমেছে। জুলাইয়ে দেশের রপ্তানি আয় ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

বাজারে ডলার বিক্রির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বৈদেশিক মুদ্রানীতিতে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর আগে প্রায় ১৪ মাস ধরে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনছিল।

২০২৫ সালের জুলাই থেকে বৈদেশিক মুদ্রাবাজারে সরবরাহ বাড়তে থাকায় বাংলাদেশ ব্যাংক ডলার কেনা শুরু করে। ওই সময় থেকে এখন পর্যন্ত বাজার থেকে প্রায় ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, ডলার কেনা ও বিক্রি দুটিই কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত বাজার ব্যবস্থাপনার অংশ। বিনিময় হার ও বাজারের চাহিদা-সরবরাহ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বর্তমানে স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ পদ্ধতিতে গত ১০ সেপ্টেম্বর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৫ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক ডলার

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

১৪ মাস পর বাজারে ডলার বিক্রি শুরু বাংলাদেশ ব্যাংকের

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ