ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: প্রতিবেদন

ফাইল ছবি
ফলো করুন

নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। পরে বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেই সিদ্ধান্তের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়।

কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, তদন্তে পাওয়া তথ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে তারা মনে করছেন, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং সে সময়ের সরকারের দায় ছিল।

তিনি আরও বলেন, তদন্ত কমিটির মূল্যায়নে বাংলাদেশের বিশ্বকাপে অংশ নেওয়া উচিত ছিল।

ভারতে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সে সময় দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়। সরকারের ওই সিদ্ধান্তের বিরোধিতাও করেছিলেন বিভিন্ন মহলের মানুষ। পরে বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সিদ্ধান্তটির পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে।

চলতি বছরের মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।

কয়েক মাস তদন্তের পর মঙ্গলবার কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করে।

তদন্তের অংশ হিসেবে ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, কোচ এবং গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়। তাদের বক্তব্যও প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।

ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস এবং টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বক্তব্য নেওয়া হয়।

এ ছাড়া বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল, বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় দলের তৎকালীন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং সে সময়ের বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের সাক্ষাৎকার নেওয়া হয়।

গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধির সঙ্গেও কথা বলে তদন্ত কমিটি।

তবে প্রতিবেদনে যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তাদের মধ্যে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং ওই সময়ের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কমিটির ভাষ্য অনুযায়ী, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট আসিফ নজরুল টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: প্রতিবেদন

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ