ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইকুয়েডরের নতুন কোচ মার্সেলো গাইয়ার্দো

ইকুয়েডরের নতুন কোচ মার্সেলো গাইয়ার্দো
ছবি : সংগৃহিত
ফলো করুন

ইকুয়েডর জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টিনার মার্সেলো গাইয়ার্দো। সেবাস্তিয়ান বেকাসেসের বিদায়ের পর আরেক আর্জেন্টাইন কোচের ওপরই আস্থা রেখেছে দেশটির ফুটবল ফেডারেশন।

সোমবার ৫০ বছর বয়সী গাইয়ার্দোর নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে জানায় ইকুয়েডরিয়ান ফুটবল ফেডারেশন। তার সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করা হয়েছে।

এবারের বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল ইকুয়েডর। তবে শেষ ষোলোতে মেক্সিকোর কাছে হেরে তাদের যাত্রা থেমে যায়। বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়েন বেকাসেস। তার জায়গাতেই এখন জাতীয় দলের দায়িত্ব নিলেন গাইয়ার্দো।

জাতীয় দলের প্রধান কোচ হিসেবে এটি গাইয়ার্দোর প্রথম অভিজ্ঞতা। তবে ক্লাব ফুটবলে তিনি দক্ষিণ আমেরিকার অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত। বিশেষ করে আর্জেন্টাইন জায়ান্ট রিভার প্লেটের সঙ্গে তার দীর্ঘ ও সফল অধ্যায় রয়েছে।

খেলোয়াড়ি জীবনে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে পরিচিত ছিলেন গাইয়ার্দো। রিভার প্লেট দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করার পর ইউরোপে মোনাকো ও প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে খেলেছেন। পরে যুক্তরাষ্ট্রের ডিসি ইউনাইটেডেও মাঠে নামেন তিনি।

২০১১ সালে উরুগুয়ের নাসিওনাল মোন্তেভিদেওতে খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানেন গাইয়ার্দো। একই বছর ওই ক্লাবের কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করেন। প্রথম মৌসুমেই নাসিওনালকে লিগ শিরোপা এনে দেন তিনি।

২০১৪ সালে রিভার প্লেটের দায়িত্ব নেওয়ার পর গাইয়ার্দোর কোচিং ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছায়। ২০২২ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ক্লাবটির দায়িত্বে ছিলেন তিনি। এরপর সৌদি আরবের আল-ইত্তিহাদে এক মৌসুম কাজ করে ২০২৪ সালে আবার রিভার প্লেটে ফেরেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব ছেড়ে দেন তিনি।

দুই মেয়াদে গাইয়ার্দোর অধীনে রিভার প্লেট মোট ১৫টি ট্রফি জিতেছে। এর মধ্যে রয়েছে দুটি কোপা লিবার্তাদোরেস শিরোপা। ২০১৮ থেকে টানা তিন বছর দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচের স্বীকৃতিও পান তিনি।

ইকুয়েডরিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, গাইয়ার্দোর দীর্ঘমেয়াদি সাফল্য, নেতৃত্বগুণ এবং প্রতিযোগিতামূলক মানসিকতাই তাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, ‘মার্সেলো গাইয়ার্দো যা কিছু জিতেছেন, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তিনি যা কিছু প্রতিনিধিত্ব করেন সেসব কারণেই আমরা তাকে চেয়েছি। আমাদের এমন একটি প্রজন্ম রয়েছে, যারা সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমাদের প্রতিভা, কাঠামো ও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। আমরা বিশ্বাস করি, তার কোচিংয়ে এই জাতীয় দল পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত।’

ট্যাগ : ইকুয়েডর ফুটবল দল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ইকুয়েডরের নতুন কোচ মার্সেলো গাইয়ার্দো

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ