ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আবারও ট্রফি নিল না ভারত, নাকভিকে ঘিরে নতুন বিতর্ক

ছবি: সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়া উত্তেজনার মধ্যেই টানা দ্বিতীয়বার এশিয়া কাপের ট্রফি বিতর্কে জড়াল ভারত। রোববার দুবাইয়ে শিরোপা জয়ের পরও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় নারী ক্রিকেট দল।

ফাইনালের পর নির্ধারিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় খেলোয়াড়রা অংশ নেননি। পরে বিসিসিআইয়ের পক্ষ থেকে নন্দিনী শর্মাকে সেরা ফিল্ডারের পদক দেওয়া হয়।

তবে ম্যাচ চলাকালে বিসিসিআইয়ের সম্পাদক দেবজিৎ সাইকিয়াকে নাকভির সঙ্গে কথা বলতে দেখা যায়। বিষয়টি নিয়ে সমালোচনা হলে সাইকিয়া বলেন, রয়্যাল বক্সে বসে থাকা অবস্থায় নাকভি ও অন্য কর্মকর্তারা তার সঙ্গে দেখা করেন। এটি ম্যাচ দিনের স্বাভাবিক আনুষ্ঠানিকতার অংশ এবং ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তে এর কোনো প্রভাব নেই।

সাইকিয়ার দাবি, নাকভি এসিসির চেয়ারম্যান হওয়ার পাশাপাশি পাকিস্তানের একজন শীর্ষ রাজনৈতিক নেতা হওয়ায় ভারতীয় দল তার কাছ থেকে ট্রফি নেয়নি। তিনি বলেন, বহুজাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের সঙ্গে খেলা চলবে, তবে পুরস্কার গ্রহণের বিষয়ে বিসিসিআইয়ের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

এর আগে ২০২৫ সালের এশিয়া কাপেও ভারতীয় পুরুষ দল নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি। ওই ট্রফি এখনো এসিসির কার্যালয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

ট্যাগ : ভারত ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আবারও ট্রফি নিল না ভারত, নাকভিকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়া উত্তেজনার মধ্যেই টানা দ্বিতীয়বার এশিয়া কাপের ট্রফি বিতর্কে জড়াল ভারত। রোববার দুবাইয়ে শিরোপা জয়ের পরও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় নারী ক্রিকেট দল।

ফাইনালের পর নির্ধারিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় খেলোয়াড়রা অংশ নেননি। পরে বিসিসিআইয়ের পক্ষ থেকে নন্দিনী শর্মাকে সেরা ফিল্ডারের পদক দেওয়া হয়।

তবে ম্যাচ চলাকালে বিসিসিআইয়ের সম্পাদক দেবজিৎ সাইকিয়াকে নাকভির সঙ্গে কথা বলতে দেখা যায়। বিষয়টি নিয়ে সমালোচনা হলে সাইকিয়া বলেন, রয়্যাল বক্সে বসে থাকা অবস্থায় নাকভি ও অন্য কর্মকর্তারা তার সঙ্গে দেখা করেন। এটি ম্যাচ দিনের স্বাভাবিক আনুষ্ঠানিকতার অংশ এবং ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তে এর কোনো প্রভাব নেই।

সাইকিয়ার দাবি, নাকভি এসিসির চেয়ারম্যান হওয়ার পাশাপাশি পাকিস্তানের একজন শীর্ষ রাজনৈতিক নেতা হওয়ায় ভারতীয় দল তার কাছ থেকে ট্রফি নেয়নি। তিনি বলেন, বহুজাতিক প্রতিযোগিতায় পাকিস্তানের সঙ্গে খেলা চলবে, তবে পুরস্কার গ্রহণের বিষয়ে বিসিসিআইয়ের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

এর আগে ২০২৫ সালের এশিয়া কাপেও ভারতীয় পুরুষ দল নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি। ওই ট্রফি এখনো এসিসির কার্যালয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ