ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার মেগা প্রকল্পে যানজট কমাতে ১৫ দিন পরপর সমন্বয় সভা

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা মহানগরী ও আশপাশে চলমান এবং পরিকল্পনাধীন মেগা প্রকল্পগুলোর নির্মাণকাজের কারণে তৈরি যানজট কমাতে সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনকে নিয়ে প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ-সংক্রান্ত একটি সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানী ও আশপাশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প যাতে সমন্বিতভাবে বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করতে বলা হয়েছে। একটি সংস্থা কাজ শেষ করার পর একই জায়গায় আরেকটি সংস্থা যেন আবার খোঁড়াখুঁড়ি শুরু না করে, সে বিষয়েও নজর দেওয়া হচ্ছে।

তিনি জানান, সরকারের লক্ষ্য হচ্ছে নগরবাসীর ভোগান্তি কমানো এবং একই কাজের জন্য বারবার রাস্তা কাটার কারণে সময় ও অর্থের অপচয় রোধ করা। বিশেষ করে বর্ষাকালে বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুঁড়ি বেড়ে যাওয়ায় সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ইউটিলিটি শিফটিংসহ সংশ্লিষ্ট কাজগুলো একই সময়ে সম্পন্ন করতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন প্রকল্প তদারকিতে ফোকাল পয়েন্টও নির্ধারণ করা হয়েছে।

কাজের অগ্রগতি পর্যালোচনায় প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা হবে। পাশাপাশি কর্মকর্তা পর্যায়ে সাব-কমিটির মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হবে।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর আধুনিক সিস্টেম চালু করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, এর ফলে যান চলাচলে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।

এ ছাড়া রাজধানীর ওপর ট্রাফিক চাপ কমাতে গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ জন্য জমি অধিগ্রহণ ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ চলছে।

ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে রাজধানীর যানজটের অন্যতম কারণ হিসেবেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, এসব যানবাহনকে নীতিমালার মধ্যে আনার উদ্যোগ চলছে। তবে হঠাৎ করে কাউকে কর্মহীন না করে ধাপে ধাপে শৃঙ্খলায় আনা হবে।

অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে গড়ে ওঠা ব্যাটারিচালিত রিকশার চার্জিং পয়েন্টের বিরুদ্ধেও অভিযান চলছে। ইতোমধ্যে বহু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনি এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে এ ধরনের নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় প্রয়োজন।

তিনি জানান, আগামী ১৭ সেপ্টেম্বর সচিবদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। ওই বৈঠকের মতামতের পর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

ট্যাগ : ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রী যানজট

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার মেগা প্রকল্পে যানজট কমাতে ১৫ দিন পরপর সমন্বয় সভা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ