ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংসদে জামায়াত আমিরের জন্য দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের জন্য দোয়া করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সময় তিনি বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করেন। এ সময় সংসদে কিছুটা হাস্যরসের পরিবেশ তৈরি হয়।

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে বক্তব্য দেওয়ার আগে বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় নেতা এর আগে সংসদে দাঁড়িয়ে তার জন্য মুনাজাত করেছিলেন। তিনি মহান আল্লাহর কাছে বিরোধীদলীয় নেতার দীর্ঘায়ু, সুস্থতা ও কল্যাণ কামনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, আল্লাহ যেন বিরোধীদলীয় নেতাকে উত্তম জীবন ও ধৈর্য দান করেন।

এদিকে একই দিনে জাতীয় সংসদে গাজী নজরুল ইসলামের সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিষয়টি নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্পিকারের মধ্যে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনার পর গাজী নজরুল ইসলামকে ওই সংসদীয় কমিটিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগ : জাতীয় সংসদ স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত আমির

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সংসদে জামায়াত আমিরের জন্য দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের জন্য দোয়া করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সময় তিনি বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করেন। এ সময় সংসদে কিছুটা হাস্যরসের পরিবেশ তৈরি হয়।

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে বক্তব্য দেওয়ার আগে বিরোধীদলীয় নেতার জন্য দোয়া করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় নেতা এর আগে সংসদে দাঁড়িয়ে তার জন্য মুনাজাত করেছিলেন। তিনি মহান আল্লাহর কাছে বিরোধীদলীয় নেতার দীর্ঘায়ু, সুস্থতা ও কল্যাণ কামনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, আল্লাহ যেন বিরোধীদলীয় নেতাকে উত্তম জীবন ও ধৈর্য দান করেন।

এদিকে একই দিনে জাতীয় সংসদে গাজী নজরুল ইসলামের সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিষয়টি নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্পিকারের মধ্যে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনার পর গাজী নজরুল ইসলামকে ওই সংসদীয় কমিটিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ