ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউপি নির্বাচন হবে উপজেলা ভিত্তিতে, জানাল ইসি

ছবি : সংগৃহীত
ফলো করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলা ভিত্তিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, একটি উপজেলার আওতাধীন সব ইউনিয়নে একই সময়ে ভোট নেওয়া হবে।

ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং বাকি ইউনিয়নে অন্য ধাপে ভোট হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই একই উপজেলার সব ইউনিয়নে একসঙ্গে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

তফসিল ঘোষণার বিষয়ে আখতার আহমেদ বলেন, এ সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে।

স্থানীয় সরকার নির্বাচনের নতুন বিধিমালা প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহারের সুযোগ থাকবে না। এ ছাড়া বিধিমালায় আরও কিছু পরিবর্তন আনা হয়েছে, যা পর্যালোচনার পর বিস্তারিত জানানো হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন আয়োজন করা হবে।

ট্যাগ : নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন ইউপি নির্বাচন

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচন হবে উপজেলা ভিত্তিতে, জানাল ইসি

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলা ভিত্তিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, একটি উপজেলার আওতাধীন সব ইউনিয়নে একই সময়ে ভোট নেওয়া হবে।

ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং বাকি ইউনিয়নে অন্য ধাপে ভোট হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই একই উপজেলার সব ইউনিয়নে একসঙ্গে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

তফসিল ঘোষণার বিষয়ে আখতার আহমেদ বলেন, এ সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে।

স্থানীয় সরকার নির্বাচনের নতুন বিধিমালা প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহারের সুযোগ থাকবে না। এ ছাড়া বিধিমালায় আরও কিছু পরিবর্তন আনা হয়েছে, যা পর্যালোচনার পর বিস্তারিত জানানো হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন আয়োজন করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ