ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্যাংক খাতে রেকর্ড সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের

সংগৃহীত
ফলো করুন

সংকটাপন্ন ব্যাংকখাত সচল রাখতে ২০২৫ সালে ২১ লাখ ৬৮ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণের বিস্তার, মূলধন ঘাটতি, ইসলামী ব্যাংকগুলোর আর্থিক দুরবস্থা, দুর্বল আর্থিক প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে চাপে থাকা ব্যাংকিং ব্যবস্থাকে সচল রাখতে এই বিপুল পরিমাণ অর্থ জোগান দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত ‘ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট’-এ বলা হয়েছে, ক্রমবর্ধমান আর্থিক চাপের মধ্যেও ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ২০২৫ সালে বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে এই তারল্য সহায়তা দেওয়া হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক রেকর্ড ৩০ লাখ ২৯ হাজার ৬৬৪ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছিল, যা আগের অর্থবছরের তুলনায় ১৩১ শতাংশ বেশি। এর আগে ২০২২-২৩ অর্থবছরে এ সহায়তার পরিমাণ ছিল ১৩ লাখ ৮ হাজার ৭৭৯ কোটি টাকা।

২০২৫ সালে দেওয়া মোট সহায়তার মধ্যে রেপো অপারেশন, নিশ্চিত তারল্য সহায়তা (এএলএস), ইসলামী ব্যাংক তারল্য সুবিধা (আইবিএলএফ) এবং বিশেষ তারল্য সহায়তা (এসএলএস) অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে প্রচলিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়মিত উপকরণের মাধ্যমে পেয়েছে ১৯ লাখ ৭৫ হাজার কোটি টাকা। মোট সহায়তার ৫৯ দশমিক ১১ শতাংশ রেপোর মাধ্যমে এবং ৩৬ দশমিক ৬৭ শতাংশ এএলএসের মাধ্যমে বিতরণ করা হয়েছে। স্ট্যান্ডিং লিকুইডিটি ফ্যাসিলিটি (এসএলএফ)-এর অংশ ছিল মাত্র ৪ দশমিক ২২ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ব্যাংকগুলো স্থায়ী আমানত সুবিধা (এসডিএফ) হিসেবে বাংলাদেশ ব্যাংকে ৫ লাখ ১১ হাজার কোটি টাকা জমা দিয়েছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, দুর্বল আন্তঃব্যাংক বাজারের কারণে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তার ভাষায়, আন্তঃব্যাংক বাজার শক্তিশালী না হওয়ায় ট্রেজারি বিল ও বন্ডের বিপরীতে রেপো সুবিধা নিতে হচ্ছে। তবে এসব অর্থ স্বল্প সময়ের মধ্যেই ফেরত দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, স্বল্পমেয়াদে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এই সহায়তা কার্যকর হলেও দীর্ঘমেয়াদে এটি টেকসই সমাধান নয়। বরং দীর্ঘদিন এমন সহায়তা চলতে থাকলে ব্যাংকগুলোর মধ্যে দায়হীনতা বা ‘মোরাল হ্যাজার্ড’-এর প্রবণতা তৈরি হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ইসলামী ব্যাংকিং খাতে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। ২০২৫ সালে ইসলামী ব্যাংকগুলো আইবিএলএফ, মুদারাবাহ লিকুইডিটি সাপোর্ট (এমএলএস) এবং বিশেষ তারল্য সহায়তার মাধ্যমে মোট ১ লাখ ৭৪ হাজার কোটি টাকা সহায়তা পেয়েছে। এর মধ্যে আইবিএলএফের অংশ ছিল প্রায় ৯০ শতাংশ। এছাড়া ১১টি ব্যাংক জরুরি তারল্য সহায়তা (ইএলএ) হিসেবে পেয়েছে ১৮ হাজার ৩৩৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যাংকখাতে মূলধন সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। ২০২৫ সালে ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও (সিআরএআর) ২০২৪ সালের ৩ দশমিক ০৮ শতাংশ থেকে কমে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে নেমে এসেছে। মূলধন সংরক্ষণ বাফারও শূন্যে পৌঁছেছে। রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত এবং কয়েকটি বেসরকারি ও ইসলামী ব্যাংক এই সংকটের জন্য সবচেয়ে বেশি দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসলামী ব্যাংকগুলোর সম্মিলিত সিআরএআর নেমে দাঁড়িয়েছে ঋণাত্মক ৪৩ দশমিক ১৮ শতাংশে। একই সময়ে এসব ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৫৬ দশমিক ১৫ শতাংশ। অনেক ব্যাংক বাধ্যতামূলক তারল্য সূচক বজায় রাখতেও ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, ইসলামী ব্যাংকিং খাতের সংকট পুরো আর্থিক ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

বাংলাদেশের ব্যাংকখাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে খেলাপি ঋণকেই চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। স্ট্রেস টেস্টে দেখা গেছে, খেলাপি ঋণ আরও বাড়লে মূলধন পরিস্থিতির আরও অবনতি ঘটবে। বড় ঋণগ্রহীতাদের ঋণ খেলাপিতে পরিণত হওয়ার ঝুঁকিও অত্যন্ত বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের বাইরের আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থাও উদ্বেগজনক। ২০২৫ সালের শেষে এ খাতের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৩২ শতাংশ এবং মূলধন পর্যাপ্ততার হার নেমে এসেছে ঋণাত্মক ২৩ দশমিক ১৯ শতাংশে। একই সঙ্গে আমানত কমেছে ৭ দশমিক ০৩ শতাংশ।

তবে নেতিবাচক পরিস্থিতির মধ্যেও কিছু ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয়ের স্থিতিশীলতা এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে থাকায় চলতি হিসাবের ভারসাম্যে উন্নতি হয়েছে। ২০২৫ সালের শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৯ বিলিয়ন ডলার, যদিও আইএমএফের বিএপিএম-৬ পদ্ধতিতে তা ২৮ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।

এছাড়া ডিজিটাল আর্থিক সেবায় উল্লেখযোগ্য অগ্রগতির কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনপিএসবি, বিইএফটিএন, ইন্টারনেট ব্যাংকিং, পেমেন্ট কার্ড, বিডি-আরটিজিএস, এজেন্ট ব্যাংকিং, বাংলা কিউআর এবং টাকা-পে ব্যবস্থার ব্যবহার বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, দেশের আর্থিক ব্যবস্থা এখনও স্থিতিশীল থাকলেও বিদ্যমান ঝুঁকিগুলো উপেক্ষা করার সুযোগ নেই। বিশেষজ্ঞদের মতে, খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ, দুর্বল ব্যাংকের পুনর্গঠন, সুশাসন নিশ্চিত করা, মূলধন ঘাটতি পূরণ এবং নিয়ন্ত্রক তদারকি জোরদার করাই এখন সবচেয়ে জরুরি কাজ।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক ব্যাংকখাত সংকট খেলাপি ঋণ তারল্য সহায়তা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ব্যাংক খাতে রেকর্ড সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সংকটাপন্ন ব্যাংকখাত সচল রাখতে ২০২৫ সালে ২১ লাখ ৬৮ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণের বিস্তার, মূলধন ঘাটতি, ইসলামী ব্যাংকগুলোর আর্থিক দুরবস্থা, দুর্বল আর্থিক প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে চাপে থাকা ব্যাংকিং ব্যবস্থাকে সচল রাখতে এই বিপুল পরিমাণ অর্থ জোগান দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত ‘ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট’-এ বলা হয়েছে, ক্রমবর্ধমান আর্থিক চাপের মধ্যেও ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ২০২৫ সালে বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে এই তারল্য সহায়তা দেওয়া হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক রেকর্ড ৩০ লাখ ২৯ হাজার ৬৬৪ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছিল, যা আগের অর্থবছরের তুলনায় ১৩১ শতাংশ বেশি। এর আগে ২০২২-২৩ অর্থবছরে এ সহায়তার পরিমাণ ছিল ১৩ লাখ ৮ হাজার ৭৭৯ কোটি টাকা।

২০২৫ সালে দেওয়া মোট সহায়তার মধ্যে রেপো অপারেশন, নিশ্চিত তারল্য সহায়তা (এএলএস), ইসলামী ব্যাংক তারল্য সুবিধা (আইবিএলএফ) এবং বিশেষ তারল্য সহায়তা (এসএলএস) অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে প্রচলিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়মিত উপকরণের মাধ্যমে পেয়েছে ১৯ লাখ ৭৫ হাজার কোটি টাকা। মোট সহায়তার ৫৯ দশমিক ১১ শতাংশ রেপোর মাধ্যমে এবং ৩৬ দশমিক ৬৭ শতাংশ এএলএসের মাধ্যমে বিতরণ করা হয়েছে। স্ট্যান্ডিং লিকুইডিটি ফ্যাসিলিটি (এসএলএফ)-এর অংশ ছিল মাত্র ৪ দশমিক ২২ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ব্যাংকগুলো স্থায়ী আমানত সুবিধা (এসডিএফ) হিসেবে বাংলাদেশ ব্যাংকে ৫ লাখ ১১ হাজার কোটি টাকা জমা দিয়েছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, দুর্বল আন্তঃব্যাংক বাজারের কারণে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তার ভাষায়, আন্তঃব্যাংক বাজার শক্তিশালী না হওয়ায় ট্রেজারি বিল ও বন্ডের বিপরীতে রেপো সুবিধা নিতে হচ্ছে। তবে এসব অর্থ স্বল্প সময়ের মধ্যেই ফেরত দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, স্বল্পমেয়াদে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এই সহায়তা কার্যকর হলেও দীর্ঘমেয়াদে এটি টেকসই সমাধান নয়। বরং দীর্ঘদিন এমন সহায়তা চলতে থাকলে ব্যাংকগুলোর মধ্যে দায়হীনতা বা ‘মোরাল হ্যাজার্ড’-এর প্রবণতা তৈরি হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ইসলামী ব্যাংকিং খাতে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। ২০২৫ সালে ইসলামী ব্যাংকগুলো আইবিএলএফ, মুদারাবাহ লিকুইডিটি সাপোর্ট (এমএলএস) এবং বিশেষ তারল্য সহায়তার মাধ্যমে মোট ১ লাখ ৭৪ হাজার কোটি টাকা সহায়তা পেয়েছে। এর মধ্যে আইবিএলএফের অংশ ছিল প্রায় ৯০ শতাংশ। এছাড়া ১১টি ব্যাংক জরুরি তারল্য সহায়তা (ইএলএ) হিসেবে পেয়েছে ১৮ হাজার ৩৩৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্যাংকখাতে মূলধন সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। ২০২৫ সালে ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস রেশিও (সিআরএআর) ২০২৪ সালের ৩ দশমিক ০৮ শতাংশ থেকে কমে ঋণাত্মক ২ দশমিক ৬৪ শতাংশে নেমে এসেছে। মূলধন সংরক্ষণ বাফারও শূন্যে পৌঁছেছে। রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত এবং কয়েকটি বেসরকারি ও ইসলামী ব্যাংক এই সংকটের জন্য সবচেয়ে বেশি দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসলামী ব্যাংকগুলোর সম্মিলিত সিআরএআর নেমে দাঁড়িয়েছে ঋণাত্মক ৪৩ দশমিক ১৮ শতাংশে। একই সময়ে এসব ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৫৬ দশমিক ১৫ শতাংশ। অনেক ব্যাংক বাধ্যতামূলক তারল্য সূচক বজায় রাখতেও ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, ইসলামী ব্যাংকিং খাতের সংকট পুরো আর্থিক ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

বাংলাদেশের ব্যাংকখাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে খেলাপি ঋণকেই চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। স্ট্রেস টেস্টে দেখা গেছে, খেলাপি ঋণ আরও বাড়লে মূলধন পরিস্থিতির আরও অবনতি ঘটবে। বড় ঋণগ্রহীতাদের ঋণ খেলাপিতে পরিণত হওয়ার ঝুঁকিও অত্যন্ত বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের বাইরের আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থাও উদ্বেগজনক। ২০২৫ সালের শেষে এ খাতের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৩২ শতাংশ এবং মূলধন পর্যাপ্ততার হার নেমে এসেছে ঋণাত্মক ২৩ দশমিক ১৯ শতাংশে। একই সঙ্গে আমানত কমেছে ৭ দশমিক ০৩ শতাংশ।

তবে নেতিবাচক পরিস্থিতির মধ্যেও কিছু ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয়ের স্থিতিশীলতা এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে থাকায় চলতি হিসাবের ভারসাম্যে উন্নতি হয়েছে। ২০২৫ সালের শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৯ বিলিয়ন ডলার, যদিও আইএমএফের বিএপিএম-৬ পদ্ধতিতে তা ২৮ দশমিক ৫৯ বিলিয়ন ডলার।

এছাড়া ডিজিটাল আর্থিক সেবায় উল্লেখযোগ্য অগ্রগতির কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনপিএসবি, বিইএফটিএন, ইন্টারনেট ব্যাংকিং, পেমেন্ট কার্ড, বিডি-আরটিজিএস, এজেন্ট ব্যাংকিং, বাংলা কিউআর এবং টাকা-পে ব্যবস্থার ব্যবহার বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, দেশের আর্থিক ব্যবস্থা এখনও স্থিতিশীল থাকলেও বিদ্যমান ঝুঁকিগুলো উপেক্ষা করার সুযোগ নেই। বিশেষজ্ঞদের মতে, খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ, দুর্বল ব্যাংকের পুনর্গঠন, সুশাসন নিশ্চিত করা, মূলধন ঘাটতি পূরণ এবং নিয়ন্ত্রক তদারকি জোরদার করাই এখন সবচেয়ে জরুরি কাজ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ