ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালিতে বিকল্প নৌপথের উদ্যোগ ওমানের

সংগৃহীত
ফলো করুন

হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে অস্থায়ী ট্রানজিট করিডোর বা নিরাপদ নৌপথ চালুর উদ্যোগ নিয়েছে ওমান। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সহযোগিতায় নেওয়া এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে নৌযান চলাচলের ঝুঁকি কমানোর চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে ওমানের ম্যারিটাইম সিকিউরিটি সেন্টার।

পোস্টে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং হরমুজ প্রণালিতে টোলমুক্ত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন নৌচলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবেই অস্থায়ী এই ট্রানজিট করিডোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ওমানের ম্যারিটাইম সিকিউরিটি সেন্টারের ভাষ্য অনুযায়ী, এই করিডোর ব্যবহার করতে আগ্রহী জাহাজগুলোকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সঙ্গে সমন্বয় করে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে।

তবে এই উদ্যোগে ইরানের ভূমিকা বা অংশগ্রহণের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা ব্যবস্থাপনায় তেহরানের অবস্থান নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে নিরাপদ নৌপথ চালুর এই উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ : হরমুজ প্রণালি ওমান আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে বিকল্প নৌপথের উদ্যোগ ওমানের

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে অস্থায়ী ট্রানজিট করিডোর বা নিরাপদ নৌপথ চালুর উদ্যোগ নিয়েছে ওমান। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সহযোগিতায় নেওয়া এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে নৌযান চলাচলের ঝুঁকি কমানোর চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে ওমানের ম্যারিটাইম সিকিউরিটি সেন্টার।

পোস্টে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং হরমুজ প্রণালিতে টোলমুক্ত, নিরাপদ ও নিরবচ্ছিন্ন নৌচলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবেই অস্থায়ী এই ট্রানজিট করিডোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ওমানের ম্যারিটাইম সিকিউরিটি সেন্টারের ভাষ্য অনুযায়ী, এই করিডোর ব্যবহার করতে আগ্রহী জাহাজগুলোকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সঙ্গে সমন্বয় করে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে।

তবে এই উদ্যোগে ইরানের ভূমিকা বা অংশগ্রহণের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা ব্যবস্থাপনায় তেহরানের অবস্থান নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে নিরাপদ নৌপথ চালুর এই উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ