ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জিদানের দলে নতুন মুখ পাবলো, ফিরলেন এমবাপ্পে-কোনাতে-চুয়ামেনি

জিদানের দলে নতুন মুখ পাবলো, ফিরলেন এমবাপ্পে-কোনাতে-চুয়ামেনি
ছবি: সংগৃহীত
ফলো করুন

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ইতালি ও তুরস্কের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। এ উপলক্ষে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জিনেদিন জিদান। তাঁর ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন প্যারিস এফসির তরুণ মিডফিল্ডার পাবলো পাজিস। পাশাপাশি দলে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে, ইব্রাহিমা কোনাতে ও অরেলিয়েঁ চুয়ামেনির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর এটি জিদানের দ্বিতীয়বারের মতো দল ঘোষণা। ১৯৯৮ সালের ব্যালন ডি’অরজয়ী এই কোচের স্কোয়াডে নতুন মুখ একমাত্র পাবলো পাজিস। তিনি মার্শেই ও রেনের সাবেক স্ট্রাইকার মিকায়েল পাজিসের ছেলে।

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এমবাপ্পে আগের নেশনস লিগের ম্যাচে চোট পেয়ে প্রতিযোগিতাটির বাকি তিন ম্যাচে খেলতে পারেননি। এবার তাঁকে দলে ফিরিয়েছেন জিদান। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় কোনাতে ও চুয়ামেনিও স্কোয়াডে জায়গা পেয়েছেন।

আগের ক্যাম্পে জাতীয় দলে অভিষেক হওয়া গিয়োম রেস্তে, অ্যান্ডি দিয়ুফ, জেরেমি জাকে, লেনি ইয়োরো ও লুকা দা কুনহাও নিজেদের জায়গা ধরে রেখেছেন।

চোটে বাদ একাধিক নিয়মিত খেলোয়াড়

চোটের কারণে এবারের দলে রাখা হয়নি উইলিয়াম সালিবা, ম্যাক্সেন্স লাক্রোয়া, মানু কোনে, উসমান দেম্বেলে ও মাগনেস আকলিউশকে। এ ছাড়া স্কোয়াডে জায়গা হয়নি স্ট্রাইকার এস্তেবান লেপাউলের।

তবে তাঁদের অনুপস্থিতিতে ইন্টার মিলানের ফরোয়ার্ড মার্কাস থুরামের সামনে জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হয়েছে। আক্রমণভাগে এমবাপ্পে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা ও দেজিরে দুয়ের মতো খেলোয়াড়দের রেখেছেন জিদান।

নভেম্বরে ফ্রান্সের দুই ম্যাচ

আগামী ১২ নভেম্বর মিলানের সান সিরো স্টেডিয়ামে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। এরপর ১৫ নভেম্বর বোর্দোর স্তাদ আতলান্তিকে তুরস্কের বিপক্ষে খেলবে দলটি।

উয়েফা নেশনস লিগের এ১ গ্রুপে এখন পর্যন্ত তিন জয় ও এক ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে বেশ ভালো অবস্থানে রয়েছে ফরাসিরা।

ফ্রান্সের ২৩ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: মাইক মেইনিয়ান (মিলান), গিয়োম রেস্তে (তুলুজ), রবিন রিসের (লাঁস)।

ডিফেন্ডার: অ্যান্ডি দিয়ুফ (ইন্টার মিলান), মালো গুস্তো (চেলসি), জেরেমি জাকে (লিভারপুল), পিয়েরে কালুলু (জুভেন্টাস), ইব্রাহিমা কোনাতে (রিয়াল মাদ্রিদ), আদ্রিয়েন ত্রুফের (বোর্নমাউথ), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ), লেনি ইয়োরো (ম্যানচেস্টার ইউনাইটেড)।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), রায়ান চেরকি (ম্যানচেস্টার সিটি), লুকা দা কুনহা (কোমো), আদ্রিয়েন রাবিও (মিলান), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), ওয়ারেন জাইরে-এমেরি (পিএসজি)।

ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলা (লিভারপুল), দেজিরে দুয়ে (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), পাবলো পাজিস (প্যারিস এফসি), মার্কাস থুরাম (ইন্টার মিলান)।

ট্যাগ : ফ্রান্স ফুটবল দল জিনেদিন জিদান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


জিদানের দলে নতুন মুখ পাবলো, ফিরলেন এমবাপ্পে-কোনাতে-চুয়ামেনি

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ইতালি ও তুরস্কের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। এ উপলক্ষে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ জিনেদিন জিদান। তাঁর ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন প্যারিস এফসির তরুণ মিডফিল্ডার পাবলো পাজিস। পাশাপাশি দলে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে, ইব্রাহিমা কোনাতে ও অরেলিয়েঁ চুয়ামেনির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর এটি জিদানের দ্বিতীয়বারের মতো দল ঘোষণা। ১৯৯৮ সালের ব্যালন ডি’অরজয়ী এই কোচের স্কোয়াডে নতুন মুখ একমাত্র পাবলো পাজিস। তিনি মার্শেই ও রেনের সাবেক স্ট্রাইকার মিকায়েল পাজিসের ছেলে।

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এমবাপ্পে আগের নেশনস লিগের ম্যাচে চোট পেয়ে প্রতিযোগিতাটির বাকি তিন ম্যাচে খেলতে পারেননি। এবার তাঁকে দলে ফিরিয়েছেন জিদান। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় কোনাতে ও চুয়ামেনিও স্কোয়াডে জায়গা পেয়েছেন।

আগের ক্যাম্পে জাতীয় দলে অভিষেক হওয়া গিয়োম রেস্তে, অ্যান্ডি দিয়ুফ, জেরেমি জাকে, লেনি ইয়োরো ও লুকা দা কুনহাও নিজেদের জায়গা ধরে রেখেছেন।

চোটে বাদ একাধিক নিয়মিত খেলোয়াড়

চোটের কারণে এবারের দলে রাখা হয়নি উইলিয়াম সালিবা, ম্যাক্সেন্স লাক্রোয়া, মানু কোনে, উসমান দেম্বেলে ও মাগনেস আকলিউশকে। এ ছাড়া স্কোয়াডে জায়গা হয়নি স্ট্রাইকার এস্তেবান লেপাউলের।

তবে তাঁদের অনুপস্থিতিতে ইন্টার মিলানের ফরোয়ার্ড মার্কাস থুরামের সামনে জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হয়েছে। আক্রমণভাগে এমবাপ্পে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা ও দেজিরে দুয়ের মতো খেলোয়াড়দের রেখেছেন জিদান।

নভেম্বরে ফ্রান্সের দুই ম্যাচ

আগামী ১২ নভেম্বর মিলানের সান সিরো স্টেডিয়ামে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। এরপর ১৫ নভেম্বর বোর্দোর স্তাদ আতলান্তিকে তুরস্কের বিপক্ষে খেলবে দলটি।

উয়েফা নেশনস লিগের এ১ গ্রুপে এখন পর্যন্ত তিন জয় ও এক ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে বেশ ভালো অবস্থানে রয়েছে ফরাসিরা।

ফ্রান্সের ২৩ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: মাইক মেইনিয়ান (মিলান), গিয়োম রেস্তে (তুলুজ), রবিন রিসের (লাঁস)।

ডিফেন্ডার: অ্যান্ডি দিয়ুফ (ইন্টার মিলান), মালো গুস্তো (চেলসি), জেরেমি জাকে (লিভারপুল), পিয়েরে কালুলু (জুভেন্টাস), ইব্রাহিমা কোনাতে (রিয়াল মাদ্রিদ), আদ্রিয়েন ত্রুফের (বোর্নমাউথ), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ), লেনি ইয়োরো (ম্যানচেস্টার ইউনাইটেড)।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), রায়ান চেরকি (ম্যানচেস্টার সিটি), লুকা দা কুনহা (কোমো), আদ্রিয়েন রাবিও (মিলান), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), ওয়ারেন জাইরে-এমেরি (পিএসজি)।

ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলা (লিভারপুল), দেজিরে দুয়ে (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), পাবলো পাজিস (প্যারিস এফসি), মার্কাস থুরাম (ইন্টার মিলান)।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ