জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আর্মি স্টেডিয়ামে পৌঁছে তিনি অনুষ্ঠানে অংশ নেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির তাঁর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে এ অনুষ্ঠান। এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট। তাঁদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য। সব মিলিয়ে প্রদর্শনীতে অংশ নিচ্ছেন ৩ হাজার ৫০০ জন।
অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরাও এতে অংশ নিয়েছেন।














মন্তব্যসমূহ