ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংঘাত নয়, সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজনৈতিক দলগুলোকে আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো ধরনের সংঘাত বা রক্তপাতের রাজনীতি দেখতে চান না। তিনি দেশে শান্তিপূর্ণ ও সমঝোতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করেন।

তিনি বলেন, যারা আন্তরিকভাবে মানুষের কল্যাণে কাজ করেন, তাদের পাশে থাকতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক বিভেদ দূর করে সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধভাবে বসবাস করার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সংঘর্ষ বা হানাহানির মাধ্যমে নয়, বরং পারস্পরিক আলোচনা ও সমঝোতার পথেই দেশকে এগিয়ে নিতে হবে।

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের আত্মনির্ভরশীল হতে হবে। শুধু চাকরি বা ঠিকাদারির ওপর নির্ভর না করে নিজেদের দক্ষতা ও উদ্যোগের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ট্যাগ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র ঠাকুরগাঁও

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সংঘাত নয়, সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজনৈতিক দলগুলোকে আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে কোনো ধরনের সংঘাত বা রক্তপাতের রাজনীতি দেখতে চান না। তিনি দেশে শান্তিপূর্ণ ও সমঝোতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করেন।

তিনি বলেন, যারা আন্তরিকভাবে মানুষের কল্যাণে কাজ করেন, তাদের পাশে থাকতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক বিভেদ দূর করে সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধভাবে বসবাস করার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সংঘর্ষ বা হানাহানির মাধ্যমে নয়, বরং পারস্পরিক আলোচনা ও সমঝোতার পথেই দেশকে এগিয়ে নিতে হবে।

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের আত্মনির্ভরশীল হতে হবে। শুধু চাকরি বা ঠিকাদারির ওপর নির্ভর না করে নিজেদের দক্ষতা ও উদ্যোগের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ