ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পরিবেশবান্ধব ব্যবসায় গুরুত্ব দেওয়ার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যবসা ও শিল্প পরিচালনায় পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।প্রতিমন্ত্রী বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা, বায়ুদূষণ কমানো এবং কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব প্রযুক্তি ও উৎপাদনব্যবস্থার ব্যবহার বাড়াতে হবে।নির্মাণ খাতে প্রচলিত ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। শেখ ফরিদুল ইসলাম বলেন, ব্লকশিল্প সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।[BANGVIEWS-POST:5177]তিনি বলেন, নির্মাণ খাতের চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ওপর চাপ কমানো জরুরি। এ জন্য সরকারি প্রকৌশল দপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, উৎপাদক ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।প্রতিমন্ত্রীর মতে, শুধু সরকারি উদ্যোগ দিয়ে টেকসই নির্মাণব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। বেসরকারি খাত ও ব্যবসায়ীদেরও পরিবেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদি পরিবেশগত প্রভাব বিবেচনায় নেওয়া প্রয়োজন। নতুন শিল্প ও ব্যবসায়িক কার্যক্রমে দূষণ কমানো এবং সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং করণীয় নিয়েও আলোচনা হয়।সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। এতে বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন।

পরিবেশবান্ধব ব্যবসায় গুরুত্ব দেওয়ার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর