ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিপিএল স্থগিতের কারণ জানতে বিসিবির সঙ্গে আলোচনা করবেন প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, বিপিএলের বিশ্বাসযোগ্যতা ও ব্যবস্থাপনা নিয়ে যেসব সমস্যা রয়েছে, সেগুলোর সমাধান না হওয়া পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে তারা প্রস্তুত নন।

বোর্ডের এমন অবস্থানকে ফ্র্যাঞ্চাইজিগুলো স্বাগত জানালেও বিষয়টি নিয়ে ক্রিকেটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কারণ বিপিএল অনেক ক্রিকেটারের আয়ের অন্যতম বড় উৎস। পরে খেলোয়াড়দের আর্থিক বিষয় বিবেচনায় ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

বিপিএল স্থগিতের বিষয়ে জানতে চাইলে আমিনুল হক বলেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকে তিনি বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। তার মতে, বিপিএল বাংলাদেশের একটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ক্রীড়া আয়োজন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিপিএলের মতো বড় একটি টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন। কেন এবারের আয়োজন হচ্ছে না, সে বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, বিসিবি সভাপতি টুর্নামেন্ট স্থগিতের বিষয়ে কিছু কারণ তুলে ধরেছেন। তবে ভবিষ্যতে যাতে বিপিএল নিয়মিতভাবে আয়োজন করা যায়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

আমিনুল হক জানান, দেশের ক্রিকেটের উন্নয়ন ও জনপ্রিয় এই টুর্নামেন্টের ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগ : বিসিবি আমিনুল হক বিপিএল

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বিপিএল স্থগিতের কারণ জানতে বিসিবির সঙ্গে আলোচনা করবেন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, বিপিএলের বিশ্বাসযোগ্যতা ও ব্যবস্থাপনা নিয়ে যেসব সমস্যা রয়েছে, সেগুলোর সমাধান না হওয়া পর্যন্ত টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে তারা প্রস্তুত নন।

বোর্ডের এমন অবস্থানকে ফ্র্যাঞ্চাইজিগুলো স্বাগত জানালেও বিষয়টি নিয়ে ক্রিকেটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কারণ বিপিএল অনেক ক্রিকেটারের আয়ের অন্যতম বড় উৎস। পরে খেলোয়াড়দের আর্থিক বিষয় বিবেচনায় ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

বিপিএল স্থগিতের বিষয়ে জানতে চাইলে আমিনুল হক বলেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকে তিনি বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। তার মতে, বিপিএল বাংলাদেশের একটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ক্রীড়া আয়োজন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিপিএলের মতো বড় একটি টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন। কেন এবারের আয়োজন হচ্ছে না, সে বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, বিসিবি সভাপতি টুর্নামেন্ট স্থগিতের বিষয়ে কিছু কারণ তুলে ধরেছেন। তবে ভবিষ্যতে যাতে বিপিএল নিয়মিতভাবে আয়োজন করা যায়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

আমিনুল হক জানান, দেশের ক্রিকেটের উন্নয়ন ও জনপ্রিয় এই টুর্নামেন্টের ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ