ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষক পাবেন এক লাখ টাকা পুরস্কার: শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও পরিবর্তনের পেছনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা মাঠপর্যায়ে ভালো কাজ করছেন, তাদের অবদান স্বীকৃতি দেওয়া এবং উৎসাহিত করাই সরকারের লক্ষ্য।

তিনি জানান, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে দেশের শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য সেরা শিক্ষক নির্বাচনের একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

শিক্ষামন্ত্রী বলেন, এর আগে সীমিত সংখ্যক শিক্ষককে পুরস্কৃত করা হলেও এবার এর পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন পর্যায়ের দক্ষ ও নিবেদিত শিক্ষকদের মূল্যায়নের অংশ হিসেবে নির্বাচিত ১০০ শিক্ষককে এক লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে।

শিক্ষকদের আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকরা তাদের জ্ঞান ও আচরণের মাধ্যমে সমাজকে প্রভাবিত করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় প্রয়োজনীয় নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনার বিষয়ে মন্ত্রী জানান, ২০১৬ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত শিক্ষকদের নিজস্ব অবদানের বকেয়া অর্থ পরিশোধ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রদেয় বাকি অর্থও পর্যায়ক্রমে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক জানান, নতুন পে স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে কাজ চলছে। সরকারি কর্মচারীরা যে অনুপাতে সুবিধা পাবেন, শিক্ষকরাও একই অনুপাতে সুবিধা পাবেন।

জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষক পাবেন এক লাখ টাকা পুরস্কার: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ