ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পেপারবিহীন সংসদ গড়তে চালু হচ্ছে ই-পার্লামেন্ট সিস্টেম

ছবি : সংগৃহিত
ফলো করুন

পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সংসদের কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে আলোচনা হয়। এ সময় ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রস্তাবিত এই ব্যবস্থায় বাংলা ও ইংরেজি উভয় ভাষার সুবিধা থাকবে। এর মাধ্যমে সংসদীয় নথি সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং তথ্য আদান-প্রদান আরও সহজ ও দ্রুত করা সম্ভব হবে।

ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের জন্য ডেপুটি স্পিকারকে প্রধান করে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্পিকার। কমিটি সিস্টেমটির কাঠামো, বাস্তবায়ন পদ্ধতি, প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করবে।

এ ছাড়া চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে ই-পার্লামেন্ট সিস্টেম নিয়ে একটি উপস্থাপনা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে প্রস্তাবিত ব্যবস্থার কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা, বাস্তবায়ন পরিকল্পনা ও সম্ভাব্য সুবিধাগুলো তুলে ধরা হবে।

সংশ্লিষ্টরা জানান, ই-পার্লামেন্ট চালু হলে সংসদের বিভিন্ন কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে। এতে কাগজের ব্যবহার কমবে, সময় ও প্রশাসনিক ব্যয় সাশ্রয় হবে এবং সংসদীয় কার্যক্রমে আরও গতি ও স্বচ্ছতা আসবে।

প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তার জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বিভিন্ন দাতা দেশ ও সংস্থার সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী ধাপে তাদের সহযোগিতা নেওয়া হবে।

সংসদকে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ : স্পিকার জাতীয় সংসদ ই-পার্লামেন্ট

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

পেপারবিহীন সংসদ গড়তে চালু হচ্ছে ই-পার্লামেন্ট সিস্টেম

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ