ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঘৃণা ও অসভ্য বক্তব্যকে বিরোধীরা উৎসাহ দিচ্ছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত
ফলো করুন

সমাজে ঘৃণা ও অশালীন বক্তব্যের পরিবেশ তৈরি করতে বিরোধী দল ভূমিকা রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার ঘটনায় প্রশাসন যে আইনি পদক্ষেপ নিয়েছে, তা অপরাধের পরিপ্রেক্ষিতেই নেওয়া হয়েছে। কিন্তু বিরোধী দল বিষয়টিকে সমর্থন না করে অভিযুক্ত ব্যক্তির মুক্তির দাবি জানাচ্ছে।

তিনি বলেন, সরকারপ্রধান ও তার পরিবারের সদস্যদের নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে, তা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়।

বিএনপির এই নেতা বিরোধী দলের উদ্দেশে বলেন, সংসদের ভেতরে ও বাইরে সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা ও সমালোচনার সুযোগ রয়েছে। সরকারের ভুলত্রুটি তুলে ধরাই গণতান্ত্রিক রাজনীতির অংশ। তবে এর পরিবর্তে অন্য কোনো পন্থা গ্রহণ করলে দেশের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

রিজভী আরও বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

সরকারের গত ছয় মাসের কার্যক্রম নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মধ্যে ছিল। তবে গত কয়েক মাসে রিজার্ভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন সূচক নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

ট্যাগ : বিএনপি রুহুল কবির রিজভী

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ঘৃণা ও অসভ্য বক্তব্যকে বিরোধীরা উৎসাহ দিচ্ছে: রিজভী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সমাজে ঘৃণা ও অশালীন বক্তব্যের পরিবেশ তৈরি করতে বিরোধী দল ভূমিকা রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার ঘটনায় প্রশাসন যে আইনি পদক্ষেপ নিয়েছে, তা অপরাধের পরিপ্রেক্ষিতেই নেওয়া হয়েছে। কিন্তু বিরোধী দল বিষয়টিকে সমর্থন না করে অভিযুক্ত ব্যক্তির মুক্তির দাবি জানাচ্ছে।

তিনি বলেন, সরকারপ্রধান ও তার পরিবারের সদস্যদের নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে, তা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়।

বিএনপির এই নেতা বিরোধী দলের উদ্দেশে বলেন, সংসদের ভেতরে ও বাইরে সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা ও সমালোচনার সুযোগ রয়েছে। সরকারের ভুলত্রুটি তুলে ধরাই গণতান্ত্রিক রাজনীতির অংশ। তবে এর পরিবর্তে অন্য কোনো পন্থা গ্রহণ করলে দেশের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

রিজভী আরও বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

সরকারের গত ছয় মাসের কার্যক্রম নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মধ্যে ছিল। তবে গত কয়েক মাসে রিজার্ভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন সূচক নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ