ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়’: রুমিন ফারহানা

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশের গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘No gas no bill, No service no tax’ অর্থাৎ গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।p>

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রুমিন ফারহানা।

সংসদে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। মানুষ বলে, ‘টুকু আসে টুকু যায়’। কখন আসে, কখন চলে যায়, তা বোঝা কঠিন।

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে অনিয়মের কারণে মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ট্যাগ : রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

‘গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়’: রুমিন ফারহানা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘No gas no bill, No service no tax’ অর্থাৎ গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।p>

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রুমিন ফারহানা।

সংসদে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। মানুষ বলে, ‘টুকু আসে টুকু যায়’। কখন আসে, কখন চলে যায়, তা বোঝা কঠিন।

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে অনিয়মের কারণে মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ