ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্যাস-বিদ্যুৎ পাওয়ার কোনো কার্ড থাকলে দেন: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে জনজীবনে সংকট আরও গভীর হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ছয় দফাসহ বিভিন্ন দাবিতে এ লংমার্চ ও সমাবেশের আয়োজন করা হয়।

সরকারের বিভিন্ন কার্ডভিত্তিক কর্মসূচির প্রতি ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন, এমন কোনো কার্ড থাকলে দেওয়া হোক, যেটির মাধ্যমে মানুষের ঘরে গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত হবে।

তিনি বলেন, দেশের সংকট দ্রুত কমবে বলে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় সেবায় সমস্যা আরও বেড়েছে বলে দাবি করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, অনেক এলাকায় গ্যাসের সংকটের কারণে মানুষকে বিকল্প উপায়ে রান্না করতে হচ্ছে। দীর্ঘ সময়ের লোডশেডিংও মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।

পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, আধুনিক ও ডিজিটাল ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে মানুষ যেন আবার পুরোনো পদ্ধতির দিকে ফিরে যেতে বাধ্য হচ্ছে।

এনসিপির মুখপাত্রের অভিযোগ, সরকার দায়িত্ব নেওয়ার পর জনজীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় অগ্রাধিকার দিতে পারেনি। ফলে বিভিন্ন সংকটের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।

তিনি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, জ্বালানি সংকট কমানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি ও জনগণের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। জনগণের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি।

১১ দলীয় ঐক্যের এই লংমার্চে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণের অবসানসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

ট্যাগ : এনসিপি ১১ দলীয় ঐক্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গ্যাস সংকট লংমার্চ

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুৎ পাওয়ার কোনো কার্ড থাকলে দেন: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে জনজীবনে সংকট আরও গভীর হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ছয় দফাসহ বিভিন্ন দাবিতে এ লংমার্চ ও সমাবেশের আয়োজন করা হয়।

সরকারের বিভিন্ন কার্ডভিত্তিক কর্মসূচির প্রতি ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন, এমন কোনো কার্ড থাকলে দেওয়া হোক, যেটির মাধ্যমে মানুষের ঘরে গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত হবে।

তিনি বলেন, দেশের সংকট দ্রুত কমবে বলে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় সেবায় সমস্যা আরও বেড়েছে বলে দাবি করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, অনেক এলাকায় গ্যাসের সংকটের কারণে মানুষকে বিকল্প উপায়ে রান্না করতে হচ্ছে। দীর্ঘ সময়ের লোডশেডিংও মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।

পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, আধুনিক ও ডিজিটাল ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার পরিবর্তে মানুষ যেন আবার পুরোনো পদ্ধতির দিকে ফিরে যেতে বাধ্য হচ্ছে।

এনসিপির মুখপাত্রের অভিযোগ, সরকার দায়িত্ব নেওয়ার পর জনজীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় অগ্রাধিকার দিতে পারেনি। ফলে বিভিন্ন সংকটের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।

তিনি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, জ্বালানি সংকট কমানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি ও জনগণের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। জনগণের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি।

১১ দলীয় ঐক্যের এই লংমার্চে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণের অবসানসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ