ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ৩০

ছবি : সংগৃহীত
ফলো করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজসংলগ্ন খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা গোপালগঞ্জ মুকসুদপুর

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ৩০

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। আহত অন্তত ৩০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজসংলগ্ন খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ