ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবন প্রেস উইং।

সফরসূচি অনুযায়ী, ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণের পর রাষ্ট্রপতি জেলা সার্কিট হাউসে যাবেন। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

দুই দিনের এই সফরে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও রাষ্ট্রপতির চলাচলের পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি তার প্রথম সফর।

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবন প্রেস উইং।

সফরসূচি অনুযায়ী, ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণের পর রাষ্ট্রপতি জেলা সার্কিট হাউসে যাবেন। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

দুই দিনের এই সফরে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও রাষ্ট্রপতির চলাচলের পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি তার প্রথম সফর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ