ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জবির দ্বিতীয় গেটের চা বিক্রেতা পিচ্চি সাদ্দাম নিখোঁজ

নিখোঁজ শিশু সাদ্দাম
ফলো করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটের সামনে চা-পান বিক্রি করা সাদ্দাম নামে ৮–১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে নামাজ পড়তে যাওয়ার পর আর বাসায় ফেরেনি সাদ্দাম। পরে পুরান ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি তারা।

পরিবারের দাবি, একটি সূত্রে তারা জানতে পারেন, সাদ্দামকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকার আশপাশে দেখা গেছে। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় খোঁজ চালানো হলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

নিখোঁজ সাদ্দামের বয়স আনুমানিক ৮ থেকে ১০ বছর। তার গায়ের রং ফর্সা, শারীরিক গঠন হেংলা। সর্বশেষ তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের আশপাশে দেখা গেছে বলে জানিয়েছে পরিবার।

জানা গেছে, সাদ্দামের পরিবার দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্যে রয়েছে। তার বাবা অনেক আগেই পরিবার ছেড়ে চলে যান। মা ও প্রতিবন্ধী ভাইকে নিয়ে জীবনযুদ্ধে থাকা সাদ্দাম জীবিকার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে ছোট একটি দোকানে চা-পান বিক্রি করত।

এর আগে সাদ্দাম ও তার পরিবারের অসহায় জীবন নিয়ে সংবাদ প্রকাশিত হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রনেতা তার পাশে দাঁড়ান। পরে দ্বিতীয় গেটের সামনে দোকান দিয়ে নিজের ও পরিবারের খরচ চালিয়ে আসছিল সে।

সাদ্দামের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন তার মা। তিনি বলেন, “আমার এই সাদ্দাম ছাড়া পৃথিবীতে কেউ নেই। ওকে না পেলে আমার পৃথিবীটা শেষ হয়ে যাবে।”

পরিবারের পক্ষ থেকে সাদ্দামের সন্ধান চেয়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। শিশুটিকে কোথাও দেখা গেলে দ্রুত তার পরিবার বা সংশ্লিষ্টদের জানানোর অনুরোধ করা হয়েছে।

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জবির দ্বিতীয় গেটের চা বিক্রেতা পিচ্চি সাদ্দাম নিখোঁজ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ