ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মানবতাবিরোধী অপরাধ মামলা: আরও সাক্ষ্য নিতে চায় প্রসিকিউশন

ছবি : সংগৃহীত
ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আরও সাতজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার আবেদন করেছে প্রসিকিউশন।

তবে মামলার এই পর্যায়ে নতুন সাক্ষী যুক্ত করার বিরোধিতা করেছে ডিফেন্স। তাদের দাবি, এতে বিচার প্রক্রিয়া বিলম্বিত হবে এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত হতে পারে।

রোববার (৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল শুনানি গ্রহণ করেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, মামলায় আরও সাতজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার জন্য আবেদন করা হয়েছে এবং গত ৩ সেপ্টেম্বর ডিফেন্সকে আবেদনের কপি দেওয়া হয়েছে।

অন্যদিকে, ডিফেন্স আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, মামলায় এরই মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। অভিযোগ গঠনের সময় এসব সাক্ষী কেন আনা হয়নি, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ পর্যায়ে নতুন সাক্ষী যুক্ত করা হলে তা বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

জবাবে ট্রাইব্যুনাল বলেন, মামলার যেকোনো পর্যায়ে প্রসিকিউশন অতিরিক্ত প্রমাণ উপস্থাপন করতে পারে।

পরে নতুন সাক্ষীর জেরার প্রস্তুতির জন্য দুই সপ্তাহ সময় চান ডিফেন্স আইনজীবী। এদিন মামলায় ১২ নম্বর সাক্ষী হিসেবে মো. শাকিল আহমেদ জবানবন্দি দেন। তিনি ক-গেজেটভুক্ত একজন জুলাইযোদ্ধা।

সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগে বিচার চলছে। গত ১২ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

ট্যাগ : জুলাই গণঅভ্যুত্থান সালমান এফ রহমান আনিসুল হক

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ মামলা: আরও সাক্ষ্য নিতে চায় প্রসিকিউশন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আরও সাতজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার আবেদন করেছে প্রসিকিউশন।

তবে মামলার এই পর্যায়ে নতুন সাক্ষী যুক্ত করার বিরোধিতা করেছে ডিফেন্স। তাদের দাবি, এতে বিচার প্রক্রিয়া বিলম্বিত হবে এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত হতে পারে।

রোববার (৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল শুনানি গ্রহণ করেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, মামলায় আরও সাতজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার জন্য আবেদন করা হয়েছে এবং গত ৩ সেপ্টেম্বর ডিফেন্সকে আবেদনের কপি দেওয়া হয়েছে।

অন্যদিকে, ডিফেন্স আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, মামলায় এরই মধ্যে ১১ জন সাক্ষ্য দিয়েছেন। অভিযোগ গঠনের সময় এসব সাক্ষী কেন আনা হয়নি, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ পর্যায়ে নতুন সাক্ষী যুক্ত করা হলে তা বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

জবাবে ট্রাইব্যুনাল বলেন, মামলার যেকোনো পর্যায়ে প্রসিকিউশন অতিরিক্ত প্রমাণ উপস্থাপন করতে পারে।

পরে নতুন সাক্ষীর জেরার প্রস্তুতির জন্য দুই সপ্তাহ সময় চান ডিফেন্স আইনজীবী। এদিন মামলায় ১২ নম্বর সাক্ষী হিসেবে মো. শাকিল আহমেদ জবানবন্দি দেন। তিনি ক-গেজেটভুক্ত একজন জুলাইযোদ্ধা।

সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগে বিচার চলছে। গত ১২ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ