ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পর্যায়ক্রমে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে ১৩ থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদে জরুরি ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে ৭ হাজার ৫০০ জন চিকিৎসক এবং ৫ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪৮তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া ১৮৪ জন চিকিৎসক আগামী ৭ সেপ্টেম্বর যোগদান করবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে অনুমোদিত মোট ২ লাখ ৩৪ হাজার ২৪টি পদের মধ্যে ৭৩ হাজার ৪৫টি পদ খালি রয়েছে। যা মোট পদের প্রায় ৩১ শতাংশ।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৭১৪টি শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১৩ হাজার ৩৮৯টি পদ রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, শূন্য পদ পূরণের কার্যক্রম অনেক দূর এগিয়েছে। নিয়োগের অনুমোদন পাওয়ার পর দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই জনবল সংকট দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে বিভিন্ন পদে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবার মান বাড়ানোর লক্ষ্য রয়েছে।

ট্যাগ : স্বাস্থ্য খাত স্বাস্থ্যকর্মী নিয়োগ চিকিৎসক নিয়োগ নার্স নিয়োগ

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পর্যায়ক্রমে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে ১৩ থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদে জরুরি ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে ৭ হাজার ৫০০ জন চিকিৎসক এবং ৫ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪৮তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া ১৮৪ জন চিকিৎসক আগামী ৭ সেপ্টেম্বর যোগদান করবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে অনুমোদিত মোট ২ লাখ ৩৪ হাজার ২৪টি পদের মধ্যে ৭৩ হাজার ৪৫টি পদ খালি রয়েছে। যা মোট পদের প্রায় ৩১ শতাংশ।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৭১৪টি শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ থেকে ১৬তম গ্রেডে ২০ হাজার ৮১৬টি এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১৩ হাজার ৩৮৯টি পদ রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, শূন্য পদ পূরণের কার্যক্রম অনেক দূর এগিয়েছে। নিয়োগের অনুমোদন পাওয়ার পর দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই জনবল সংকট দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে বিভিন্ন পদে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবার মান বাড়ানোর লক্ষ্য রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ