দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম নিজ জেলা সফর।
রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তাকে বরণ করে নিতে শহরের বিভিন্ন সড়ক ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছে।
স্টেডিয়ামে অবতরণের পর নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়কসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা ফুল দিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
পরে সড়কপথে সার্কিট হাউসে পৌঁছালে তাকে সশস্ত্র সালাম ও গার্ড অব অনার দেওয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মা-বাবার কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এরপর তিনি ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে যান। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা নাগরিক কমিটির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফর ঘিরে জেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন।