ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিরপুরে গৃহবধূকে গুলি, স্বামীসহ ৩ জন গ্রেফতার

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর মিরপুরের দারুসসালামে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন আক্তার নামে এক গৃহবধূ। এ ঘটনায় তার স্বামী আব্দুল মান্নানসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে দারুসসালাম থানাধীন মাতবর বাড়ি মসজিদ গলির আমিনুল ডাক্তারের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় জেসমিন আক্তার বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এ সময় খোলা জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তার ডান হাতে গুলি লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

র‌্যাব জানায়, এ ঘটনায় জেসমিনের স্বামী আব্দুল মান্নানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, গ্রেফতার আব্দুল মান্নান একজন মাদক ব্যবসায়ী। অন্য কাউকে ফাঁসাতে নিজের স্ত্রীকে জানালার বাইরে থেকে গুলি করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: আইনশৃঙ্খলা বাহিনী

ট্যাগ : মিরপুর গুলিবর্ষণ দারুসসালাম

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে গৃহবধূকে গুলি, স্বামীসহ ৩ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের দারুসসালামে নিজ বাসায় গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন আক্তার নামে এক গৃহবধূ। এ ঘটনায় তার স্বামী আব্দুল মান্নানসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে দারুসসালাম থানাধীন মাতবর বাড়ি মসজিদ গলির আমিনুল ডাক্তারের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় জেসমিন আক্তার বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এ সময় খোলা জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তার ডান হাতে গুলি লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

র‌্যাব জানায়, এ ঘটনায় জেসমিনের স্বামী আব্দুল মান্নানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, গ্রেফতার আব্দুল মান্নান একজন মাদক ব্যবসায়ী। অন্য কাউকে ফাঁসাতে নিজের স্ত্রীকে জানালার বাইরে থেকে গুলি করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র: আইনশৃঙ্খলা বাহিনী

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ