ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আজ ৫ সেপ্টেম্বর, আবারও ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ

ফলো করুন

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তির প্রায় ১৭ বছর পেরিয়ে গেলেও দর্শকদের কাছে এর জনপ্রিয়তা এখনো অটুট। বিশেষ করে প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই সিনেমাটির একটি স্মরণীয় দৃশ্য নতুন করে আলোচনায় আসে।

সিনেমায় শিক্ষক দিবসের অনুষ্ঠানে চতুর রামালিঙ্গমের মজার বক্তৃতা দর্শকদের হাসির খোরাক জুগিয়েছিল। তবে এর পরের একটি দৃশ্যে চতুর র‌্যাঞ্চো ও তার বন্ধুদের একটি বিশেষ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পানির ট্যাঙ্কের দেয়ালে ৫ সেপ্টেম্বরের তারিখ লিখে রেখে সে ভবিষ্যতে আবার দেখা করার কথা জানায়।

বছরের পর বছর পার হলেও সেই দৃশ্যটি দর্শকদের স্মৃতি থেকে মুছে যায়নি। শিক্ষক দিবস উপলক্ষে এবারও ৫ সেপ্টেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির সেই দৃশ্য এবং বিভিন্ন মিম ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা মজার নানা মন্তব্য ও পোস্টের মাধ্যমে দিনটিকে স্মরণ করছেন।

এর আগে ২০২২ সালেও অভিনেতা ওমি বৈদ্য নিজের জনপ্রিয় চরিত্র ‘চতুর’-কে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজার ভিডিও প্রকাশ করেছিলেন।

রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি ২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পায়। এতে আমির খান, আর. মাধবন, শারমান জোশি, বোমান ইরানি ও কারিনা কাপুরসহ আরও অনেক তারকা অভিনয় করেছেন। মুক্তির পর সিনেমাটি ব্যাপক সাফল্য পায় এবং বলিউডের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জায়গা করে নেয়।

ট্যাগ : বলিউড

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

আজ ৫ সেপ্টেম্বর, আবারও ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তির প্রায় ১৭ বছর পেরিয়ে গেলেও দর্শকদের কাছে এর জনপ্রিয়তা এখনো অটুট। বিশেষ করে প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই সিনেমাটির একটি স্মরণীয় দৃশ্য নতুন করে আলোচনায় আসে।

সিনেমায় শিক্ষক দিবসের অনুষ্ঠানে চতুর রামালিঙ্গমের মজার বক্তৃতা দর্শকদের হাসির খোরাক জুগিয়েছিল। তবে এর পরের একটি দৃশ্যে চতুর র‌্যাঞ্চো ও তার বন্ধুদের একটি বিশেষ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পানির ট্যাঙ্কের দেয়ালে ৫ সেপ্টেম্বরের তারিখ লিখে রেখে সে ভবিষ্যতে আবার দেখা করার কথা জানায়।

বছরের পর বছর পার হলেও সেই দৃশ্যটি দর্শকদের স্মৃতি থেকে মুছে যায়নি। শিক্ষক দিবস উপলক্ষে এবারও ৫ সেপ্টেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির সেই দৃশ্য এবং বিভিন্ন মিম ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা মজার নানা মন্তব্য ও পোস্টের মাধ্যমে দিনটিকে স্মরণ করছেন।

এর আগে ২০২২ সালেও অভিনেতা ওমি বৈদ্য নিজের জনপ্রিয় চরিত্র ‘চতুর’-কে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজার ভিডিও প্রকাশ করেছিলেন।

রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি ২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পায়। এতে আমির খান, আর. মাধবন, শারমান জোশি, বোমান ইরানি ও কারিনা কাপুরসহ আরও অনেক তারকা অভিনয় করেছেন। মুক্তির পর সিনেমাটি ব্যাপক সাফল্য পায় এবং বলিউডের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জায়গা করে নেয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ