ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি, ট্রাক্টরসহ আটক ৩

সংগৃহীত
ফলো করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে মাটি ভর্তি তিনটি ট্রাক্টরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) ভোর ৩টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের লোকনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রাক্টরগুলো জব্দ এবং সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের বাক্কা চাকলার ছেলে নাফিস হাসান (২৫), তারানিপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের মৃত আমির আলীর ছেলে রাকিব হোসেন (২৫)।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবা উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে মাটি ভর্তি তিনটি ট্রাক্টরসহ তিনজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আটক ব্যক্তিদের পাশাপাশি এ কাজে জড়িত অন্যান্য সহযোগীদের বিরুদ্ধেও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলার আনুষ্ঠানিকতা শেষে আটক ব্যক্তিদের মঙ্গলবারই আদালতে পাঠানো হবে।

ওসি আরও জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

ট্যাগ : চুয়াডাঙ্গা দামুড়হুদা অবৈধ মাটি কাটা ইটভাটা

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি, ট্রাক্টরসহ আটক ৩

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে মাটি ভর্তি তিনটি ট্রাক্টরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) ভোর ৩টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের লোকনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রাক্টরগুলো জব্দ এবং সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের বাক্কা চাকলার ছেলে নাফিস হাসান (২৫), তারানিপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের মৃত আমির আলীর ছেলে রাকিব হোসেন (২৫)।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবা উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে মাটি ভর্তি তিনটি ট্রাক্টরসহ তিনজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আটক ব্যক্তিদের পাশাপাশি এ কাজে জড়িত অন্যান্য সহযোগীদের বিরুদ্ধেও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলার আনুষ্ঠানিকতা শেষে আটক ব্যক্তিদের মঙ্গলবারই আদালতে পাঠানো হবে।

ওসি আরও জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ