ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-ভারত সম্পর্কে ‘পারস্পরিক স্বার্থে’ জোর জয়শঙ্করের

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ ও ভারতের সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে দ্বিপক্ষীয় অগ্রগতির জন্য পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শনিবার (২২ আগস্ট) নয়াদিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যেকোনো দ্বিপক্ষীয় সম্পর্ক টেকসই করতে হলে উভয় দেশকেই একে অপরের স্বার্থ বুঝতে হবে এবং সমঝোতার জায়গা খুঁজে বের করতে হবে।

শেখ হাসিনার প্রত্যর্পণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের নীতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একটি কার্যকর সম্পর্ক এমন হতে হবে, যেখানে উভয় পক্ষই কিছু না কিছু উপকার পায়।

তার মতে, কোনো দেশ কেবল নিজের স্বার্থ অনুযায়ী অন্য দেশের কাছ থেকে সব ধরনের সহযোগিতা আশা করতে পারে না। অন্য পক্ষের প্রয়োজন ও স্বার্থকেও গুরুত্ব দিতে হয়। দুই দেশের স্বার্থ যেখানে মিলিত হয়, সেই অভিন্ন জায়গাই সম্পর্ককে এগিয়ে নেওয়ার ভিত্তি তৈরি করে।

জয়শঙ্করের বক্তব্য এমন সময়ে এসেছে, যখন শেখ হাসিনাকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে মতপার্থক্য রয়েছে। বাংলাদেশ তাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে। বিষয়টি দুই দেশের কূটনৈতিক আলোচনায়ও গুরুত্ব পাচ্ছে।

একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছে। তবে সফরের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি।

ভারতের সাবেক কয়েকজন কূটনীতিক এর আগে মত দিয়েছেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন ইস্যু সমাধানের ওপর ভবিষ্যৎ সম্পর্কের গতিপথ অনেকটাই নির্ভর করবে।

বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক ও কৌশলগত পরিস্থিতি নিয়েও কথা বলেন জয়শঙ্কর। তিনি বলেন, বর্তমান বিশ্বে সংঘাত, প্রতিযোগিতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ায় ঝুঁকি কমানোর কৌশল বা ‘ডি-রিস্কিং’ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তার মতে, কোনো একটি দেশ বা নির্দিষ্ট উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীল না থেকে বিকল্প উৎস ও অংশীদার তৈরি করা প্রয়োজন। এতে সরবরাহ ব্যবস্থা বা অর্থনীতির কোনো একটি অংশে সংকট দেখা দিলেও সামগ্রিক ক্ষতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

জ্বালানি, সার এবং আন্তর্জাতিক নৌপথের বাজারে সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অর্থনৈতিক সিদ্ধান্তে শুধু কম খরচ নয়, ভবিষ্যৎ ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে।

চীনের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সীমান্ত পরিস্থিতির কারণে দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছিল। তার মতে, ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক রাখতে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ।

তবে পরিস্থিতি স্থিতিশীল থাকলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার সুযোগও রয়েছে বলে মনে করেন তিনি। ভারত ও চীন উভয়ই বড় অর্থনীতি এবং পরস্পরের জন্য গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

একই সঙ্গে দেশের নিজস্ব উৎপাদন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়িয়ে আত্মনির্ভরশীলতা জোরদারের ওপরও গুরুত্ব দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ট্যাগ : বাংলাদেশ-ভারত সম্পর্ক এস জয়শঙ্কর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কে ‘পারস্পরিক স্বার্থে’ জোর জয়শঙ্করের

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ ও ভারতের সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে দ্বিপক্ষীয় অগ্রগতির জন্য পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শনিবার (২২ আগস্ট) নয়াদিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যেকোনো দ্বিপক্ষীয় সম্পর্ক টেকসই করতে হলে উভয় দেশকেই একে অপরের স্বার্থ বুঝতে হবে এবং সমঝোতার জায়গা খুঁজে বের করতে হবে।

শেখ হাসিনার প্রত্যর্পণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের নীতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একটি কার্যকর সম্পর্ক এমন হতে হবে, যেখানে উভয় পক্ষই কিছু না কিছু উপকার পায়।

তার মতে, কোনো দেশ কেবল নিজের স্বার্থ অনুযায়ী অন্য দেশের কাছ থেকে সব ধরনের সহযোগিতা আশা করতে পারে না। অন্য পক্ষের প্রয়োজন ও স্বার্থকেও গুরুত্ব দিতে হয়। দুই দেশের স্বার্থ যেখানে মিলিত হয়, সেই অভিন্ন জায়গাই সম্পর্ককে এগিয়ে নেওয়ার ভিত্তি তৈরি করে।

জয়শঙ্করের বক্তব্য এমন সময়ে এসেছে, যখন শেখ হাসিনাকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে মতপার্থক্য রয়েছে। বাংলাদেশ তাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে। বিষয়টি দুই দেশের কূটনৈতিক আলোচনায়ও গুরুত্ব পাচ্ছে।

একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছে। তবে সফরের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি।

ভারতের সাবেক কয়েকজন কূটনীতিক এর আগে মত দিয়েছেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন ইস্যু সমাধানের ওপর ভবিষ্যৎ সম্পর্কের গতিপথ অনেকটাই নির্ভর করবে।

বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক ও কৌশলগত পরিস্থিতি নিয়েও কথা বলেন জয়শঙ্কর। তিনি বলেন, বর্তমান বিশ্বে সংঘাত, প্রতিযোগিতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ায় ঝুঁকি কমানোর কৌশল বা ‘ডি-রিস্কিং’ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তার মতে, কোনো একটি দেশ বা নির্দিষ্ট উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীল না থেকে বিকল্প উৎস ও অংশীদার তৈরি করা প্রয়োজন। এতে সরবরাহ ব্যবস্থা বা অর্থনীতির কোনো একটি অংশে সংকট দেখা দিলেও সামগ্রিক ক্ষতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

জ্বালানি, সার এবং আন্তর্জাতিক নৌপথের বাজারে সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অর্থনৈতিক সিদ্ধান্তে শুধু কম খরচ নয়, ভবিষ্যৎ ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে।

চীনের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সীমান্ত পরিস্থিতির কারণে দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছিল। তার মতে, ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক রাখতে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ।

তবে পরিস্থিতি স্থিতিশীল থাকলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার সুযোগও রয়েছে বলে মনে করেন তিনি। ভারত ও চীন উভয়ই বড় অর্থনীতি এবং পরস্পরের জন্য গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

একই সঙ্গে দেশের নিজস্ব উৎপাদন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়িয়ে আত্মনির্ভরশীলতা জোরদারের ওপরও গুরুত্ব দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ