ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চার মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

ছবি: সংগৃহীত
ফলো করুন

দীর্ঘ প্রায় চার মাসের অপেক্ষা, অনিশ্চয়তা ও নিরাপত্তা উদ্বেগের পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। জাহাজটির সফলভাবে প্রণালি পাড়ি দেওয়ায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট মহলে।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টার দিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করে জাহাজটি। বর্তমানে এটি জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

বিএসসির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ সময় অপেক্ষার পর জাহাজটি এখন নির্ধারিত গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রাখতে পারবে। জাহাজে অবস্থানরত ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু সদস্য সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

জাহাজটির যাত্রাপথে জটিলতার সূচনা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। ভারত থেকে পণ্য পরিবহনের পর ২ ফেব্রুয়ারি এটি হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরবর্তীতে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বহন করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।

এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়। আঞ্চলিক সংঘাতের কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেলে জাহাজটির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয় এবং ফেব্রুয়ারির শেষ দিক থেকে এটি কার্যত পারস্য উপসাগর এলাকায় আটকে পড়ে।

১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। পরবর্তীতে জাহাজটিকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বহন করে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশ্যে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়।

তবে হরমুজ প্রণালিতে চলাচল সংক্রান্ত জটিলতার কারণে জাহাজটি দীর্ঘ সময় রাস আল খায়ের বন্দরে অপেক্ষা করতে বাধ্য হয়। অবশেষে পরিস্থিতির উন্নতি হওয়ায় জাহাজটি গুরুত্বপূর্ণ এই নৌপথ অতিক্রম করে নতুন যাত্রা শুরু করতে সক্ষম হয়েছে।

ট্যাগ : বাংলাদেশ হরমুজ প্রণালি

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চার মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ