ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতকে সতর্ক আইনি পথ অনুসরণের আহ্বান

ছবি : সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের জন্য শুধু ঢাকা-দিল্লি সম্পর্কের পরীক্ষা নয়, বরং আইন ও কূটনীতিকে পৃথক রেখে নয়াদিল্লি কতটা সিদ্ধান্ত নিতে পারে, তারও পরীক্ষা বলে মন্তব্য করেছে ভারতের ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান।

‘দ্য হাসিনা কেস’ শিরোনামের এক সম্পাদকীয়তে পত্রিকাটি বলেছে, গুরুতর অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের আগ্রহ থাকা যৌক্তিক। তবে ভারতের পক্ষেও প্রত্যর্পণের অনুরোধকে সাধারণ কূটনৈতিক বিষয় হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

সম্পাদকীয়তে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার এবং তাকে দেওয়া মৃত্যুদণ্ডের প্রসঙ্গ তুলে ধরা হয়। বলা হয়, এ কারণেই বিষয়টি একজন পলাতক ব্যক্তিকে হস্তান্তরের সাধারণ অনুরোধের চেয়ে অনেক বেশি জটিল।

২০১৩ সালের ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে দ্য স্টেটসম্যান বলেছে, চুক্তিটি দুই দেশের ওপর কিছু বাধ্যবাধকতা আরোপ করলেও প্রত্যর্পণের অনুরোধ পাওয়া রাষ্ট্রের আইনি বিবেচনার সুযোগ পুরোপুরি বাতিল করে না। ফলে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া ও দণ্ডাদেশ এমন আইনি মানদণ্ড পূরণ করেছে কি না, যার ভিত্তিতে ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে, সেটিই গুরুত্বপূর্ণ প্রশ্ন।

পত্রিকাটির মতে, হত্যা বা গণহত্যার মতো অভিযোগকে শুধু রাজনৈতিক অপরাধ হিসেবে চিহ্নিত করে প্রত্যর্পণের আওতার বাইরে রাখা যায় না। আবার অনুরোধকারী রাষ্ট্র কোনো অভিযোগকে যেভাবে ব্যাখ্যা করছে, সেটিকেও চূড়ান্ত হিসেবে গ্রহণ করা উচিত নয়। ভারতের উচিত অভিযোগের প্রকৃতি এবং বিচারপ্রক্রিয়া উভয়ই পর্যালোচনা করা।

বিশেষ করে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড হওয়ায় বিষয়টি আরও সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে। তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হলে অভিযোগ চ্যালেঞ্জ করার কার্যকর সুযোগ, আইনজীবীর সহায়তা এবং ন্যায়বিচারের মৌলিক মানদণ্ড অনুযায়ী বিচার নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের কাছ থেকে নিশ্চয়তা চাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডের বিষয়টিকেও গুরুত্বপূর্ণ আইনি জটিলতা হিসেবে দেখেছে পত্রিকাটি। ভারতেও মৃত্যুদণ্ডের বিধান থাকলেও প্রত্যর্পণের পর কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের সম্ভাবনা থাকলে এ বিষয়ে প্রয়োজনীয় নিশ্চয়তা চাওয়ার নজির রয়েছে বলে সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।

একই সঙ্গে বিষয়টির কূটনৈতিক দিকও তুলে ধরেছে দ্য স্টেটসম্যান। পত্রিকাটির মতে, ভারত যদি বাংলাদেশের সাবেক একজন নেতাকে অনির্দিষ্টকাল সুরক্ষা দিচ্ছে, এমন ধারণা তৈরি হয়, তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ কারণে সম্পাদকীয়টির অভিমত, শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে প্রত্যর্পণ কিংবা অনির্দিষ্টকাল ভারতে আশ্রয় দেওয়ার কোনোটিই উপযুক্ত পথ নয়। বরং প্রত্যর্পণের অনুরোধটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই করা উচিত।

একই সঙ্গে ন্যায়বিচার, পুনর্বিচারের সুযোগ এবং মৃত্যুদণ্ডের বিষয়ে বাংলাদেশের কাছ থেকে স্পষ্ট নিশ্চয়তা চাওয়ার পরামর্শ দিয়েছে পত্রিকাটি। এসব নিশ্চয়তা পাওয়া না গেলে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের ক্ষেত্রে ভারতের আইনি ও নৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলেও মত দেওয়া হয়েছে।

দ্য স্টেটসম্যান বলেছে, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে যেকোনো সিদ্ধান্তের কূটনৈতিক প্রভাব থাকবে। তারপরও সিদ্ধান্তের কেন্দ্রে দ্বিপক্ষীয় রাজনৈতিক টানাপোড়েন নয়, আইন ও নীতিকেই রাখা উচিত।

ট্যাগ : শেখ হাসিনা শেখ হাসিনার প্রত্যর্পণ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতকে সতর্ক আইনি পথ অনুসরণের আহ্বান

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের জন্য শুধু ঢাকা-দিল্লি সম্পর্কের পরীক্ষা নয়, বরং আইন ও কূটনীতিকে পৃথক রেখে নয়াদিল্লি কতটা সিদ্ধান্ত নিতে পারে, তারও পরীক্ষা বলে মন্তব্য করেছে ভারতের ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান।

‘দ্য হাসিনা কেস’ শিরোনামের এক সম্পাদকীয়তে পত্রিকাটি বলেছে, গুরুতর অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের আগ্রহ থাকা যৌক্তিক। তবে ভারতের পক্ষেও প্রত্যর্পণের অনুরোধকে সাধারণ কূটনৈতিক বিষয় হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

সম্পাদকীয়তে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার এবং তাকে দেওয়া মৃত্যুদণ্ডের প্রসঙ্গ তুলে ধরা হয়। বলা হয়, এ কারণেই বিষয়টি একজন পলাতক ব্যক্তিকে হস্তান্তরের সাধারণ অনুরোধের চেয়ে অনেক বেশি জটিল।

২০১৩ সালের ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে দ্য স্টেটসম্যান বলেছে, চুক্তিটি দুই দেশের ওপর কিছু বাধ্যবাধকতা আরোপ করলেও প্রত্যর্পণের অনুরোধ পাওয়া রাষ্ট্রের আইনি বিবেচনার সুযোগ পুরোপুরি বাতিল করে না। ফলে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া ও দণ্ডাদেশ এমন আইনি মানদণ্ড পূরণ করেছে কি না, যার ভিত্তিতে ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে, সেটিই গুরুত্বপূর্ণ প্রশ্ন।

পত্রিকাটির মতে, হত্যা বা গণহত্যার মতো অভিযোগকে শুধু রাজনৈতিক অপরাধ হিসেবে চিহ্নিত করে প্রত্যর্পণের আওতার বাইরে রাখা যায় না। আবার অনুরোধকারী রাষ্ট্র কোনো অভিযোগকে যেভাবে ব্যাখ্যা করছে, সেটিকেও চূড়ান্ত হিসেবে গ্রহণ করা উচিত নয়। ভারতের উচিত অভিযোগের প্রকৃতি এবং বিচারপ্রক্রিয়া উভয়ই পর্যালোচনা করা।

বিশেষ করে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড হওয়ায় বিষয়টি আরও সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে। তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হলে অভিযোগ চ্যালেঞ্জ করার কার্যকর সুযোগ, আইনজীবীর সহায়তা এবং ন্যায়বিচারের মৌলিক মানদণ্ড অনুযায়ী বিচার নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের কাছ থেকে নিশ্চয়তা চাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডের বিষয়টিকেও গুরুত্বপূর্ণ আইনি জটিলতা হিসেবে দেখেছে পত্রিকাটি। ভারতেও মৃত্যুদণ্ডের বিধান থাকলেও প্রত্যর্পণের পর কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের সম্ভাবনা থাকলে এ বিষয়ে প্রয়োজনীয় নিশ্চয়তা চাওয়ার নজির রয়েছে বলে সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।

একই সঙ্গে বিষয়টির কূটনৈতিক দিকও তুলে ধরেছে দ্য স্টেটসম্যান। পত্রিকাটির মতে, ভারত যদি বাংলাদেশের সাবেক একজন নেতাকে অনির্দিষ্টকাল সুরক্ষা দিচ্ছে, এমন ধারণা তৈরি হয়, তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ কারণে সম্পাদকীয়টির অভিমত, শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে প্রত্যর্পণ কিংবা অনির্দিষ্টকাল ভারতে আশ্রয় দেওয়ার কোনোটিই উপযুক্ত পথ নয়। বরং প্রত্যর্পণের অনুরোধটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই করা উচিত।

একই সঙ্গে ন্যায়বিচার, পুনর্বিচারের সুযোগ এবং মৃত্যুদণ্ডের বিষয়ে বাংলাদেশের কাছ থেকে স্পষ্ট নিশ্চয়তা চাওয়ার পরামর্শ দিয়েছে পত্রিকাটি। এসব নিশ্চয়তা পাওয়া না গেলে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের ক্ষেত্রে ভারতের আইনি ও নৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলেও মত দেওয়া হয়েছে।

দ্য স্টেটসম্যান বলেছে, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে যেকোনো সিদ্ধান্তের কূটনৈতিক প্রভাব থাকবে। তারপরও সিদ্ধান্তের কেন্দ্রে দ্বিপক্ষীয় রাজনৈতিক টানাপোড়েন নয়, আইন ও নীতিকেই রাখা উচিত।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ