ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তেলের দাম আকাশচুম্বী হতে বাধা দিচ্ছে যে কৌশল

ছবি: সংগৃহীত
ফলো করুন

গ্রিক মালিকানাধীন সুপার ট্যাঙ্কার কিকু গত ২৫ জুলাই কাতারের মেসাইদ তেল রপ্তানি টার্মিনালে নোঙর করে। চার দিন পর অপরিশোধিত তেল বোঝাই করে এটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করে। গত ৩১ জুলাই দুপুরে দুবাই উপকূলের কাছে পৌঁছাতেই জাহাজটি হঠাৎ গায়েব হয়ে যায়। মূলত জাহাজটি তার ‘এআইএস ট্র্যান্সপন্ডার’ বন্ধ করে দিয়েছিল। এর পর ১ আগস্ট সকালে হরমুজ প্রণালির অপর পাশে কিকুর সিগন্যাল পুনরায় ভেসে ওঠে।

সিএনএনের খবর অনুসারে, জাহাজগুলো মার্কিন সামরিক বাহিনীর পাহারায় রাতের আঁধারে ট্র্যান্সপন্ডার বন্ধ রেখে হরমুজ প্রণালি পার হচ্ছে। মূলত ইরানের ড্রোন হামলা থেকে বাঁচতে এই ঝুঁকি নেওয়া হচ্ছে। যদিও এই কৌশলের পরও মাত্র ২৩ মাইল চওড়া এই প্রণালিতে রাডারের চোখ ফাঁকি দেওয়া কঠিন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুটি জাহাজ হামলার শিকার হয়েছে। এক মাস আগেই কিকু নামের ট্যাঙ্কারটিতে একটি ড্রোন আঘাত করলেও অলৌকিকভাবে সেটি বিস্ফোরিত হয়নি। কেপলারের তথ্যমতে, হরমুজ দিয়ে যাতায়াতকারী ৮০ শতাংশ জাহাজই এখন ডার্ক ট্রানজিট কৌশলে ওমান উপকূল ঘেঁষে চলাচল করছে।

মার্কিন নৌবাহিনীর সহায়তায় সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের তেল কোম্পানিগুলো তাদের ট্যাঙ্কারের সিগন্যাল বন্ধ রেখে পারস্য উপসাগর থেকে তেল ওমান সাগরে নিয়ে যাচ্ছে। সেখানে অপেক্ষমাণ অন্য জাহাজে তেল খালাস করে জাহাজগুলো আবার ফিরে আসছে। এতে বাণিজ্যিক জাহাজের ঝুঁকি ও বীমার খরচ মার্কিন সরকার ও তেল উৎপাদকদের ওপর পড়েছে। মার্কিন জ্বালানি বিভাগের মতে, এই কৌশলে বর্তমানে দৈনিক ৮০ থেকে ৯০ লাখ ব্যারেল তেল হরমুজ পার হচ্ছে, যা ট্র্যাকিং ডেটার তথ্যের চেয়ে প্রায় দ্বিগুণ।

এশিয়ার তেল বাজারের জন্য এই গোপন চলাচল এক সংকটময় সময়ে স্বস্তি দিচ্ছে। কিকু জাহাজটি ১ আগস্ট আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে দেখা দেয়। সেখানে নাভ ইলেকট্রন নামে অন্য একটি গ্রিক সুপার ট্যাঙ্কারের পাশে নোঙর করে। তারা প্রায় এক সপ্তাহ ধরে তেল স্থানান্তর করে।

একটি সাময়িক সমাধান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়াতে দীর্ঘমেয়াদি নৌ অবরোধ নীতি গ্রহণ করেছেন। ফলে বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ‘ডার্ক ট্যাঙ্কার’ কৌশলটি বিশ্ববাজারকে সাময়িক স্বস্তি দিলেও স্থায়ী রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত তেলের বাজারে অস্থিরতা থামবে না।

হরমুজকে নিজেদের ভূখণ্ড বললেন ট্রাম্প  ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে হরমুজ প্রণালির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সাউথ ক্যারোলাইনায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি হরমুজ প্রণালিকে আমেরিকান ভূখণ্ড মনে করি। আমাদের নৌ অবরোধ বহাল রয়েছে এবং আমরা যা চাইব, তা-ই হবে।’ ট্রাম্পের মতে, ইরান সমঝোতায় আসতে আগ্রহী হলেও ওয়াশিংটনের চাহিদা অনুযায়ী ‘সঠিক চুক্তি’ করতে তারা এখনও প্রস্তুত নয়।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নতুন উপনিবেশবাদের শামিল ইরানের বিরুদ্ধে নতুন করে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক মাধ্যমে লিখেছেন, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে কোনো দেশের ওপর এভাবে নিষেধাজ্ঞা আরোপ করা অন্যান্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকার লঙ্ঘনের শামিল। এটি জাতিসংঘভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর স্বাতন্ত্র্য নষ্ট করার চেষ্টা এবং নতুন এক উপনিবেশবাদের শামিল।

ইরাকি তেল ট্যাঙ্কারকে হরমুজ দিয়ে যাওয়ার অনুমতি  সম্প্রতি বাগদাদে ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের সফরের সময় ইরাকি প্রশাসন তাদের তেল ট্যাঙ্কার চলাচলের জন্য বিশেষ ছাড় দেওয়ার অনুরোধ জানায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ নিশ্চিত করেছে, ইরাকের অনুরোধের ভিত্তিতে কিছু নির্দিষ্ট ইরাকি তেল ট্যাঙ্কারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিয়েছে ইরান।

ট্যাগ : ইরান হরমুজ প্রণালি অপরিশোধিত তেল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

তেলের দাম আকাশচুম্বী হতে বাধা দিচ্ছে যে কৌশল

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

গ্রিক মালিকানাধীন সুপার ট্যাঙ্কার কিকু গত ২৫ জুলাই কাতারের মেসাইদ তেল রপ্তানি টার্মিনালে নোঙর করে। চার দিন পর অপরিশোধিত তেল বোঝাই করে এটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করে। গত ৩১ জুলাই দুপুরে দুবাই উপকূলের কাছে পৌঁছাতেই জাহাজটি হঠাৎ গায়েব হয়ে যায়। মূলত জাহাজটি তার ‘এআইএস ট্র্যান্সপন্ডার’ বন্ধ করে দিয়েছিল। এর পর ১ আগস্ট সকালে হরমুজ প্রণালির অপর পাশে কিকুর সিগন্যাল পুনরায় ভেসে ওঠে।

সিএনএনের খবর অনুসারে, জাহাজগুলো মার্কিন সামরিক বাহিনীর পাহারায় রাতের আঁধারে ট্র্যান্সপন্ডার বন্ধ রেখে হরমুজ প্রণালি পার হচ্ছে। মূলত ইরানের ড্রোন হামলা থেকে বাঁচতে এই ঝুঁকি নেওয়া হচ্ছে। যদিও এই কৌশলের পরও মাত্র ২৩ মাইল চওড়া এই প্রণালিতে রাডারের চোখ ফাঁকি দেওয়া কঠিন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুটি জাহাজ হামলার শিকার হয়েছে। এক মাস আগেই কিকু নামের ট্যাঙ্কারটিতে একটি ড্রোন আঘাত করলেও অলৌকিকভাবে সেটি বিস্ফোরিত হয়নি। কেপলারের তথ্যমতে, হরমুজ দিয়ে যাতায়াতকারী ৮০ শতাংশ জাহাজই এখন ডার্ক ট্রানজিট কৌশলে ওমান উপকূল ঘেঁষে চলাচল করছে।

মার্কিন নৌবাহিনীর সহায়তায় সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের তেল কোম্পানিগুলো তাদের ট্যাঙ্কারের সিগন্যাল বন্ধ রেখে পারস্য উপসাগর থেকে তেল ওমান সাগরে নিয়ে যাচ্ছে। সেখানে অপেক্ষমাণ অন্য জাহাজে তেল খালাস করে জাহাজগুলো আবার ফিরে আসছে। এতে বাণিজ্যিক জাহাজের ঝুঁকি ও বীমার খরচ মার্কিন সরকার ও তেল উৎপাদকদের ওপর পড়েছে। মার্কিন জ্বালানি বিভাগের মতে, এই কৌশলে বর্তমানে দৈনিক ৮০ থেকে ৯০ লাখ ব্যারেল তেল হরমুজ পার হচ্ছে, যা ট্র্যাকিং ডেটার তথ্যের চেয়ে প্রায় দ্বিগুণ।

এশিয়ার তেল বাজারের জন্য এই গোপন চলাচল এক সংকটময় সময়ে স্বস্তি দিচ্ছে। কিকু জাহাজটি ১ আগস্ট আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে দেখা দেয়। সেখানে নাভ ইলেকট্রন নামে অন্য একটি গ্রিক সুপার ট্যাঙ্কারের পাশে নোঙর করে। তারা প্রায় এক সপ্তাহ ধরে তেল স্থানান্তর করে।

একটি সাময়িক সমাধান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ বাড়াতে দীর্ঘমেয়াদি নৌ অবরোধ নীতি গ্রহণ করেছেন। ফলে বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ‘ডার্ক ট্যাঙ্কার’ কৌশলটি বিশ্ববাজারকে সাময়িক স্বস্তি দিলেও স্থায়ী রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত তেলের বাজারে অস্থিরতা থামবে না।

হরমুজকে নিজেদের ভূখণ্ড বললেন ট্রাম্প  ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে হরমুজ প্রণালির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সাউথ ক্যারোলাইনায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি হরমুজ প্রণালিকে আমেরিকান ভূখণ্ড মনে করি। আমাদের নৌ অবরোধ বহাল রয়েছে এবং আমরা যা চাইব, তা-ই হবে।’ ট্রাম্পের মতে, ইরান সমঝোতায় আসতে আগ্রহী হলেও ওয়াশিংটনের চাহিদা অনুযায়ী ‘সঠিক চুক্তি’ করতে তারা এখনও প্রস্তুত নয়।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নতুন উপনিবেশবাদের শামিল ইরানের বিরুদ্ধে নতুন করে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক মাধ্যমে লিখেছেন, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে কোনো দেশের ওপর এভাবে নিষেধাজ্ঞা আরোপ করা অন্যান্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকার লঙ্ঘনের শামিল। এটি জাতিসংঘভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর স্বাতন্ত্র্য নষ্ট করার চেষ্টা এবং নতুন এক উপনিবেশবাদের শামিল।

ইরাকি তেল ট্যাঙ্কারকে হরমুজ দিয়ে যাওয়ার অনুমতি  সম্প্রতি বাগদাদে ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের সফরের সময় ইরাকি প্রশাসন তাদের তেল ট্যাঙ্কার চলাচলের জন্য বিশেষ ছাড় দেওয়ার অনুরোধ জানায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ নিশ্চিত করেছে, ইরাকের অনুরোধের ভিত্তিতে কিছু নির্দিষ্ট ইরাকি তেল ট্যাঙ্কারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিয়েছে ইরান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ