ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইউএস আর্মিতে যোগ দিলেন চাঁদপুরের জুম্মান তপদার

ছবি: সংগৃহীত
ফলো করুন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার তরুণ জুম্মান তপদার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী (ইউএস আর্মি)-তে যোগ দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের এমন অর্জনে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পাশাপাশি গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

জুম্মান তপদার হাজীগঞ্জের খাটরা বিলওয়াই গ্রামের তপদার বাড়ির বাসিন্দা। তিনি বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগমের ছোট ছেলে। পাঁচ সদস্যের পরিবারে তাঁর দুই বোন ও এক ভাই রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার উদ্দেশ্যে ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জুম্মান। দেশটিতে যাওয়ার পর নিজের ভবিষ্যৎ গড়তে নিয়মিত পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি ইউএস আর্মিতে যোগদানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধাপ সম্পন্ন করেন তিনি।

দীর্ঘ প্রচেষ্টার পর সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পাওয়ায় জুম্মানের পরিবার ও স্বজনরা আনন্দিত। তাঁর এই সাফল্যে এলাকার মানুষও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদেশের মাটিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে জুম্মানের এমন অর্জন হাজীগঞ্জের জন্যও গর্বের বিষয়। তাঁরা জুম্মানের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

জুম্মানের স্বজনরা জানান, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পরিবারের জন্যও অত্যন্ত আনন্দ ও সম্মানের। বর্তমানে জুম্মানের পুরো পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করছে।

ট্যাগ : চাঁদপুর যুক্তরাষ্ট্র ইউএস আর্মি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ইউএস আর্মিতে যোগ দিলেন চাঁদপুরের জুম্মান তপদার

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার তরুণ জুম্মান তপদার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী (ইউএস আর্মি)-তে যোগ দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের এমন অর্জনে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পাশাপাশি গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

জুম্মান তপদার হাজীগঞ্জের খাটরা বিলওয়াই গ্রামের তপদার বাড়ির বাসিন্দা। তিনি বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগমের ছোট ছেলে। পাঁচ সদস্যের পরিবারে তাঁর দুই বোন ও এক ভাই রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার উদ্দেশ্যে ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জুম্মান। দেশটিতে যাওয়ার পর নিজের ভবিষ্যৎ গড়তে নিয়মিত পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি ইউএস আর্মিতে যোগদানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধাপ সম্পন্ন করেন তিনি।

দীর্ঘ প্রচেষ্টার পর সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পাওয়ায় জুম্মানের পরিবার ও স্বজনরা আনন্দিত। তাঁর এই সাফল্যে এলাকার মানুষও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদেশের মাটিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে জুম্মানের এমন অর্জন হাজীগঞ্জের জন্যও গর্বের বিষয়। তাঁরা জুম্মানের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

জুম্মানের স্বজনরা জানান, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পরিবারের জন্যও অত্যন্ত আনন্দ ও সম্মানের। বর্তমানে জুম্মানের পুরো পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ