ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অবৈধ দখলে থাকা সব খেলার মাঠ উদ্ধার করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে ক্রীড়া সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি জানান, প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি দেশের ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ প্রস্তুতের মেগা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমি’ এবং খেলোয়াড়দের জন্য নবনির্মিত ড্রেসিং রুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠান শেষে ভিক্টোরিয়া স্কুল মাঠের সংস্কারকাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে স্মারক হিসেবে সেখানে দুটি বৃক্ষরোপণ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, শ্রীমঙ্গল রেলওয়ে খেলার মাঠসহ দেশের যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো উদ্ধার করা হবে। একই সঙ্গে নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলো সংস্কার করে ব্যবহারের উপযোগী করার ওপর গুরুত্ব দেন তিনি।

জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এসব স্টেডিয়ামে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো বিস্তারের অংশ হিসেবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আমিনুল হক বলেন, সরকারের লক্ষ্য শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়; বরং বছরব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে উদীয়মান প্রতিভা তৈরি করে পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু, সহকারী পুলিশ সুপার আব্দুল ওয়াহিদ রাজু, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এবং উপজেলা বিএনপি নেতা মো. তাজ উদ্দিন তাজিসহ রাজনৈতিক ও স্থানীয় ক্রীড়া সংগঠক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্টে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা ও জয়েন্ট স্পোর্টস কাউন্সিলের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার ক্রীড়া সংস্কৃতির সামগ্রিক উন্নয়ন, বিদ্যমান সংকট এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ক্রীড়াবিদদের সঙ্গে সরাসরি উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রতিমন্ত্রী।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

অবৈধ দখলে থাকা সব খেলার মাঠ উদ্ধার করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে ক্রীড়া সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি জানান, প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি দেশের ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ প্রস্তুতের মেগা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ‘শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমি’ এবং খেলোয়াড়দের জন্য নবনির্মিত ড্রেসিং রুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠান শেষে ভিক্টোরিয়া স্কুল মাঠের সংস্কারকাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে স্মারক হিসেবে সেখানে দুটি বৃক্ষরোপণ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, শ্রীমঙ্গল রেলওয়ে খেলার মাঠসহ দেশের যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো উদ্ধার করা হবে। একই সঙ্গে নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলো সংস্কার করে ব্যবহারের উপযোগী করার ওপর গুরুত্ব দেন তিনি।

জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। এসব স্টেডিয়ামে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো বিস্তারের অংশ হিসেবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আমিনুল হক বলেন, সরকারের লক্ষ্য শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়; বরং বছরব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে উদীয়মান প্রতিভা তৈরি করে পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু, সহকারী পুলিশ সুপার আব্দুল ওয়াহিদ রাজু, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এবং উপজেলা বিএনপি নেতা মো. তাজ উদ্দিন তাজিসহ রাজনৈতিক ও স্থানীয় ক্রীড়া সংগঠক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্টে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা ও জয়েন্ট স্পোর্টস কাউন্সিলের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার ক্রীড়া সংস্কৃতির সামগ্রিক উন্নয়ন, বিদ্যমান সংকট এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ক্রীড়াবিদদের সঙ্গে সরাসরি উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রতিমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ