ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের নতুন সতর্কবার্তা

ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে সংরক্ষিত এলাকা ও স্থাপনার ছবি-ভিডিও ধারণ, সংবেদনশীল বিষয় প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আইনবিরোধী কনটেন্ট ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় বাংলাদেশ দূতাবাস। এতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে দেশটির আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলার প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীল আচরণের অনুরোধ করা হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত এলাকা বা স্থাপনা এবং সংবেদনশীল কোনো ঘটনা বা বিষয়ের ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও ধারণ না করার জন্যও সতর্ক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সৌদি আরবের স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার পরিপন্থী কোনো কনটেন্ট প্রকাশ, প্রচার, সংরক্ষণ কিংবা আদান-প্রদান না করতে বলা হয়েছে। পাশাপাশি এ ধরনের কনটেন্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

দূতাবাস ও ডিপ্লোমেটিক কোয়ার্টার এলাকায় চলাচলের বিষয়েও নির্দেশনা দিয়েছে দূতাবাস। কোনো সেবা নিতে যাওয়ার আগে বা পরে দূতাবাসের ভেতরে, বাইরে কিংবা আশপাশে উদ্দেশ্যহীনভাবে অবস্থান বা ঘোরাফেরা না করার জন্য বলা হয়েছে। অনুমতি ছাড়া এসব এলাকায় ছবি তোলা ও ভিডিও ধারণ করতেও নিষেধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্য করা সৌদি আরবের আইনে দণ্ডনীয় অপরাধ হতে পারে। তাই প্রবাসী বাংলাদেশিদের সচেতন ও দায়িত্বশীল আচরণ করার পাশাপাশি সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

দূতাবাসের মতে, স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপন নিশ্চিত হওয়ার পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তিও সমুন্নত থাকবে। এ বিষয়ে সবার সচেতনতা ও সহযোগিতা চেয়েছে দূতাবাস।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের নতুন সতর্কবার্তা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে সংরক্ষিত এলাকা ও স্থাপনার ছবি-ভিডিও ধারণ, সংবেদনশীল বিষয় প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আইনবিরোধী কনটেন্ট ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় বাংলাদেশ দূতাবাস। এতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে দেশটির আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলার প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীল আচরণের অনুরোধ করা হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত এলাকা বা স্থাপনা এবং সংবেদনশীল কোনো ঘটনা বা বিষয়ের ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও ধারণ না করার জন্যও সতর্ক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সৌদি আরবের স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার পরিপন্থী কোনো কনটেন্ট প্রকাশ, প্রচার, সংরক্ষণ কিংবা আদান-প্রদান না করতে বলা হয়েছে। পাশাপাশি এ ধরনের কনটেন্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

দূতাবাস ও ডিপ্লোমেটিক কোয়ার্টার এলাকায় চলাচলের বিষয়েও নির্দেশনা দিয়েছে দূতাবাস। কোনো সেবা নিতে যাওয়ার আগে বা পরে দূতাবাসের ভেতরে, বাইরে কিংবা আশপাশে উদ্দেশ্যহীনভাবে অবস্থান বা ঘোরাফেরা না করার জন্য বলা হয়েছে। অনুমতি ছাড়া এসব এলাকায় ছবি তোলা ও ভিডিও ধারণ করতেও নিষেধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্য করা সৌদি আরবের আইনে দণ্ডনীয় অপরাধ হতে পারে। তাই প্রবাসী বাংলাদেশিদের সচেতন ও দায়িত্বশীল আচরণ করার পাশাপাশি সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

দূতাবাসের মতে, স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপন নিশ্চিত হওয়ার পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তিও সমুন্নত থাকবে। এ বিষয়ে সবার সচেতনতা ও সহযোগিতা চেয়েছে দূতাবাস।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ