ইউএস আর্মিতে যোগ দিলেন চাঁদপুরের জুম্মান তপদার
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার তরুণ জুম্মান তপদার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী (ইউএস আর্মি)-তে যোগ দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের এমন অর্জনে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পাশাপাশি গর্বের অনুভূতি তৈরি হয়েছে।জুম্মান তপদার হাজীগঞ্জের খাটরা বিলওয়াই গ্রামের তপদার বাড়ির বাসিন্দা। তিনি বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগমের ছোট ছেলে। পাঁচ সদস্যের পরিবারে তাঁর দুই বোন ও এক ভাই রয়েছে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার উদ্দেশ্যে ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জুম্মান। দেশটিতে যাওয়ার পর নিজের ভবিষ্যৎ গড়তে নিয়মিত পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি ইউএস আর্মিতে যোগদানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধাপ সম্পন্ন করেন তিনি।[BANGVIEWS-POST:4251]দীর্ঘ প্রচেষ্টার পর সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পাওয়ায় জুম্মানের পরিবার ও স্বজনরা আনন্দিত। তাঁর এই সাফল্যে এলাকার মানুষও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।স্থানীয় বাসিন্দারা জানান, বিদেশের মাটিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে জুম্মানের এমন অর্জন হাজীগঞ্জের জন্যও গর্বের বিষয়। তাঁরা জুম্মানের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।জুম্মানের স্বজনরা জানান, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পরিবারের জন্যও অত্যন্ত আনন্দ ও সম্মানের। বর্তমানে জুম্মানের পুরো পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করছে।