ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট বাড়াতে ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

ছবি : সংগৃহীত
ফলো করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। সাক্ষাতে ঢাকা-রোম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিমানমন্ত্রী দেশের প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা করে ঢাকা-রোম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ইতালির রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বৈঠকে ইতালীয় দ্য এজ কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশের বিমানবন্দরগুলোর জন্য বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির আগ্রহের বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রদূত। এ ছাড়া বাংলাদেশি টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের জন্য ফ্লাইঅন অ্যারো কোম্পানির একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার আগ্রহের কথাও জানান তিনি।

বিমানমন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপি মডেলে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

এর আগে মন্ত্রী স্যাটস কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রী তাদের যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান এবং বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

ট্যাগ : বিমান বাংলাদেশ ইতালি আফরোজা খানম

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট বাড়াতে ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। সাক্ষাতে ঢাকা-রোম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিমানমন্ত্রী দেশের প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা করে ঢাকা-রোম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ইতালির রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বৈঠকে ইতালীয় দ্য এজ কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশের বিমানবন্দরগুলোর জন্য বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির আগ্রহের বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রদূত। এ ছাড়া বাংলাদেশি টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের জন্য ফ্লাইঅন অ্যারো কোম্পানির একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার আগ্রহের কথাও জানান তিনি।

বিমানমন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপি মডেলে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

এর আগে মন্ত্রী স্যাটস কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রী তাদের যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান এবং বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ