ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাদ্রাসা ও সাধারণ শিক্ষার অভিন্ন বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন । ছবি : সংগৃহিত
ফলো করুন

মাদ্রাসা ও সাধারণ শিক্ষার অভিন্ন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থায় বিদ্যমান বৈষম্য দূর করতে সরকার বড় ধরনের সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি ও সমাজবিজ্ঞানসহ যেসব বিষয় মাদ্রাসা ও সাধারণ শিক্ষায় অভিন্ন, সেসব বিষয়ে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি জানান, মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের অংশ হিসেবে সেখানে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে পুরো শিক্ষাব্যবস্থাকে পুনর্গঠনের কাজ চলছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামীতে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড একযোগে একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেবে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের আইনি জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগের জট কেটে যাবে। পরবর্তী তিন মাসের মধ্যে আরও ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এনটিআরসিএ-এর মাধ্যমে শিক্ষক বদলি প্রক্রিয়া নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এক জেলা থেকে অন্য জেলায় শিক্ষক বদলির প্রক্রিয়া আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করা হবে।

মাদ্রাসা শিক্ষকদের বেতন জটিলতা প্রসঙ্গে এহসানুল হক মিলন বলেন, পূর্ববর্তী প্রকল্পগত দুর্বলতার কারণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছিল। বর্তমানে সেই সমস্যা সমাধানের পথে রয়েছে।

তিনি বলেন, সরকার শিক্ষার মানোন্নয়ন, সিলেবাস হালনাগাদ এবং বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। পাশাপাশি নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ : শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষা মাদ্রাসা শিক্ষা

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রাসা ও সাধারণ শিক্ষার অভিন্ন বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ