ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, আবেদন শুরু কাল

ফাইল ছবি
ফলো করুন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে এ পরীক্ষা। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদন করবেন যেভাবে

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। সেখান থেকে শিক্ষার্থীদের তথ্য যাচাই করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে।

ফরম পূরণের পর পরীক্ষার নির্ধারিত ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় সোনালী সেবার মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে জমা দিতে হবে। অর্থ জমার রশিদ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা সক্রিয় হবে। এরপর তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে। প্রতিটি পৃষ্ঠায় শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষরও থাকতে হবে।

একই নামের একাধিক পরীক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে প্রকৃত শিক্ষার্থী নির্বাচন করতে হবে। ভুল পরীক্ষার্থী নির্বাচনের দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

পরীক্ষার ফি কত

নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ে ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ে ২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এর বাইরে পরীক্ষার্থীপ্রতি ৪৫০ টাকা কেন্দ্র ফি দিতে হবে।

তত্ত্বীয় বিষয়ের কেন্দ্র ফি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যয়ের জন্য ১০ শতাংশ রাখতে পারবে। অবশিষ্ট ৯০ শতাংশ পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

পরীক্ষাকেন্দ্র পরিচালনা, অব্যবহৃত উত্তরপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের ব্যয় কেন্দ্র ফি থেকে বহন করতে হবে।

নিয়মিত পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী।

অন্যদিকে অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে।

পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ফরম পূরণ ও ফি জমার প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

ট্যাগ : এইচএসসি পরীক্ষা ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, আবেদন শুরু কাল

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে এ পরীক্ষা। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আবেদন করবেন যেভাবে

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। সেখান থেকে শিক্ষার্থীদের তথ্য যাচাই করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে।

ফরম পূরণের পর পরীক্ষার নির্ধারিত ফি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় সোনালী সেবার মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে জমা দিতে হবে। অর্থ জমার রশিদ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।

ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা সক্রিয় হবে। এরপর তালিকা যাচাই করে পরীক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে। প্রতিটি পৃষ্ঠায় শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষরও থাকতে হবে।

একই নামের একাধিক পরীক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে প্রকৃত শিক্ষার্থী নির্বাচন করতে হবে। ভুল পরীক্ষার্থী নির্বাচনের দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

পরীক্ষার ফি কত

নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ে ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ে ২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এর বাইরে পরীক্ষার্থীপ্রতি ৪৫০ টাকা কেন্দ্র ফি দিতে হবে।

তত্ত্বীয় বিষয়ের কেন্দ্র ফি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যয়ের জন্য ১০ শতাংশ রাখতে পারবে। অবশিষ্ট ৯০ শতাংশ পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

পরীক্ষাকেন্দ্র পরিচালনা, অব্যবহৃত উত্তরপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের ব্যয় কেন্দ্র ফি থেকে বহন করতে হবে।

নিয়মিত পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী।

অন্যদিকে অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে।

পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ফরম পূরণ ও ফি জমার প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ